২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিসের ধর্মঘটে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

গ্রিসের রাজধানী এথেন্সে বৃহস্পতিবার সরকারের কৃচ্ছতা পরিকল্পনার বিরোধিতায় প্রতিবাদে নামা হাজার হাজার বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2010, 04:34 PM

Updated : 24 Aug 2022, 07:26 PM

এথেন্স, ১১ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গ্রিসের রাজধানী এথেন্সে বৃহস্পতিবার সরকারের কৃচ্ছতা পরিকল্পনার বিরোধিতায় প্রতিবাদে নামা হাজার হাজার বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে বিক্ষুব্ধ তরুণরা পুলিশের দিকে পাথর, ইট-পাটকেল ও পেট্রোল বোমা ছুড়ে মারে। পুলিশও পাল্টা কাঁদানে গ্যাস ছুঁড়ে। এ সময় তরুণরা কিছু দোকান পাট ভাংচুর করে এবং আবর্জনার স্তুপে আগুন ধরিয়ে দেয়। তবে ২০০৮ সালে পুলিশের গুলিতে এক তরুণ নিহত হওয়ার পর যে দাঙ্গা বেধেছিল, তার তুলনায় এবারের বিক্ষোভে সহিংসতার মাত্রা কম। বামপন্থি ও নৈরাজ্যবাদীদের পতাকা উড়িয়ে তরুণরা 'পার্লামেন্ট পোড়াও' স্লোগান দিয়েছে। সংঘর্ষে দুই পুলিশ কর্মকর্তা আহত হওয়ার পাশাপাশি ১৬ জন প্রতিবাদকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন এক সরকারি কর্মকর্তা। তবে অন্যত্র শান্তিপূর্ণভাবেই ধর্মঘট পালিত হয়েছে। এথেন্সে বিক্ষোভ করে প্রায় ২৩ হাজারের মতো ধর্মঘটী। সরকারি চাকরিজীবীদের আয় কমানো, কর বাড়ানো, পেনশন বন্ধ করা এবং অবসরের বয়সসীমা বৃদ্ধির সরকারি পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ করে তারা। ২৪ ঘন্টার এ ধর্মঘটে বিমান, স্কুল, হাসপাতাল, একরোপলিসের মতো পর্যটন কেন্দ্রগুলো বন্ধ হয়ে গেছে। অবনতিশীল গ্রিসের অর্থনীতি চাঙ্গা করতে প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রেউ এর ব্যয় হ্রাস এবং কর বাড়ানোর পরিকল্পনার প্রতিবাদে তৃতীয়বারের মতো এ ধর্মঘট করেছে সরকারি ও বেসরকারী শ্রমিক ইউনিয়নগুলো। বাজার এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের কাছে থেকে চাপের মুখে গত সপ্তাহে গ্রিক সরকার ৪ দশমিক ৮ ইউরোর (৪ দশমিক ৩ পাউন্ড) কৃচ্ছতা পরিকল্পনা নিয়েছে। এর ফলে ভ্যাট বেড়ে গেছে ,সরকারী কর্মকর্তা কর্মচারীদের বেতন কমে গেছে এবং পেনশন বন্ধ হয়ে গেছে। সরকারের এ পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভকারী শ্রমিকরা একযোগে স্লোগান দিয়েছে, 'সঙ্কটের জন্য আমরা মূল্য দেব না'। দেশের ৫০ লাখ শ্রমিকের অধের্কের প্রতিনিধিত্বকারী বেসরকারি শ্রমিক ইউনিয়ন জেএসইই ও এর শাখা সংগঠন এডিইডিই জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন সমর্থিত গ্রিস সরকারের কৃচ্ছতা পরিকল্পনায় দরিদ্ররা ক্ষতিগ্রস্ত হবে। মন্দাপিড়ীত অর্থনীতিতে তা আরও সমস্যা সৃষ্টি করবে। ধর্মঘটে লোকজনের অংশগ্রহণ এবং বিক্ষোভ-প্রতিবাদের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করা হচ্ছে গ্রিসের বাইরে থেকে। ইউরোপীয় ইউনিয়নের নীতি নির্ধারকরা ,রেটিং এজেন্সি ্ও বাণিজ্যিক বাজারগুলো এই কৃচ্ছতা পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে। তারা দ্রুত ও নির্বিঘে