২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডের পাত্তানিতে তিনজনকে গুলি করে হত্যা

থাইল্যান্ডে দক্ষিণাঞ্চলীয় মুসলিম অধ্যুষিত পাত্তানি প্রদেশে অজ্ঞাত সন্ত্রাসীরা তিনজনকে গুলি করে হত্যা করে লাশ পুড়িেেয় ফেলেছে। পুলিশ বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2010, 11:36 AM

Updated : 24 Aug 2022, 07:27 PM

পাত্তানি, থাইল্যান্ড, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডে দক্ষিণাঞ্চলীয় মুসলিম অধ্যুষিত পাত্তানি প্রদেশে অজ্ঞাত সন্ত্রাসীরা তিনজনকে গুলি করে হত্যা করে লাশ পুড়িেেয় ফেলেছে। পুলিশ বৃহস্পতিবার এ কথা জানিয়েছে। নিহতরা বৌদ্ধ ধর্মের এবং স্থানীয় একটি টেলিফোন কেম্পানিতে কাজ করতেন। পুলিশের লেফটেন্যান্ট কর্ণেল দুয়ানতে জুটানান জানান, তারা একটি পিক আপে করে যাওয়ার সময় তাদের উপর হামলা চালানো হয় এবং গুলি করে হত্যা করা হয়। মালয়েশিয়ার সীমান্তবর্তী রাবার উৎপাদনের জন্য বিখ্যাত পাত্তানি প্রদেশে ছয় বছর ধরে চলা সহিংসতায় ৪ হাজারেরও বেশি লোক নিহত হয়। এদের বেশিরভাগই বৌদ্ধ ও মুসলিম। পাত্তানি প্রদেশটি ১৯০৯ সালে থাইল্যান্ডের অন্তর্ভূক্ত হয়। এর আগে এটি পাত্তানি নামে একটি স্বাধীন সুলতানাত ছিলো। পাত্তানিতে বেশিরভাগ সন্ত্রাসী হামলার জন্য বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করা হয়। বিচ্ছিন্নতাবাদীরা থাইল্যান্ডের সরকারি কাজে নিয়োজিত বৌদ্ধ ও মুসলিমদের ওপর হামলা চালিয়ে থাকে। সাধারণত পুলিশ, সৈনিক, সরকারি কর্মকর্তা ও শিক্ষকরা তাদের হামলার শিকার হয়। অন্যদিকে, বিচার বহির্ভূত হত্যাকান্ডের জন্য মুসলিম গ্রামবাসীরা নিরাপত্তা বাহিনীকে দায়ী করে থাকে। তবে নিরাপত্তা বাহিনী ও সরকারি কর্মকর্তারা বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। পাত্তানিতে প্রায় প্রতিদিনই চলন্ত অবস্থায় গুলি ও বোমা হামলায় হত্যার ঘটনা ঘটে। বিচ্ছিন্নতাবাদী তৎপরতা ঠেকাতে সরকারের ব্যাপক প্রচেষ্টা সত্ত্বেও এমন ঘটনা ঘটেই চলেছে। কিন্তু স্বীকৃত কোন দলই এসব হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করে না। সরকার এই অস্থিতিশীল পরিস্থিতি অবসানের উপায় খুঁজছে। অর্থনৈতিক বৈষম্য দূর ও বিদ্রোহীদের তৎপরতা ঠেকাতে সরকার ১ শ ৯০ কোটি ডলার ব্যয়সাপেক্ষ পাঁচ বছর মেয়াদী একটি পরিকল্পনা গ্রহণ করেছে। কিন্তু স্থানীয় বাসিন্দারা মনে করেন, এতে কোন লাভ হবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/কেএমএস/১৭১০ঘ.