২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে নারী আসন সংরক্ষণ বিল নিয়ে বিপাকে কংগ্রেস

ভারতে বিতর্কিত মহিলা আসন সংরক্ষণ বিল নিয়ে বিপাকে পড়েছে ক্ষমতাসীন কংগ্রেস পার্টি। বিলটি নিয়ে ইউপিএ জোট থেকে সমাজবাদী পার্টি এবং রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)সমর্থন প্রত্যাহার করে নেওয়ায় রাজনৈতিক অচলবস্থা সৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2010, 02:05 PM

Updated : 24 Aug 2022, 07:25 PM

নয়াদিল্লি, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- ভারতে বিতর্কিত মহিলা আসন সংরক্ষণ বিল নিয়ে বিপাকে পড়েছে ক্ষমতাসীন কংগ্রেস পার্টি। বিলটি নিয়ে ইউপিএ জোট থেকে সমাজবাদী পার্টি এবং রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)সমর্থন প্রত্যাহার করে নেওয়ায় রাজনৈতিক অচলবস্থা সৃষ্টি হয়েছে। অচলবস্থা নিরসনের চেষ্টায় কংগ্রেস পার্টির কর্মকর্তারা বুধবার বৈঠক করেছেন। খাদ্যদ্রব্যের মূল্যস্ফীতি, জ্বালানির দাম বেড়ে যাওয়া প্রভৃতি ইস্যু নিয়ে ইতোমধ্যেই জনরোষের মুখে থাকা কংগ্রেস জোট সরকারের জন্য মহিলা আসন সংরক্ষণ বিল বাড়তি সমস্যা সৃষ্টি করেছে। সংসদে এক তৃতীয়াংশ আসন মহিলাদের জন্য সংরক্ষণ করতে এ বিল অনুমোদন করা হয়। নারী দিবসের বিশেষ দিনে ৮ মার্চ বিলটি রাজ্যসভায় পেশ করা হয়। বিলে ক্ষুদ্ধ হয়ে ইউপিএ জোট থেকে বেরিয়ে যাওয়া সমাজবাদী পার্টি এবং আরজেডি এখন সরকারের বিরুদ্ধে পার্লামেন্টারি ভোট অনুষ্ঠানের জন্য সমর্থন জোগাড় করার চেষ্টায় নেমেছে। আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব ইউপিএ সরকারের সমালোচনা করে বলেছেন, সংসদে মহিলা বিল পাশ করার চেয়ে প্রতি দলে ২০ শতাংশ প্রার্থী নারীদের জন্য রাখা গেলেই সমস্যার সমাধান হয়ে যেত। ওদিকে, সমাজবাদী পার্টি প্রধান মুলায়ম সিং যাদবের কথায়, বিলটি পাশ হলে সংসদে দলিত স