২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বসতি পরিকল্পনার জন্য ক্ষমা চাইল ইসরায়েল

অধিকৃত এলাকায় নতুন ১৬শ' বাড়ি নির্মাণ পরিকল্পনা ঘোষণা করে সফররত মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে বিব্রত করার জন্য বুধবার তার কাছে ক্ষমা চেয়েছেন ইসরায়েলের জনকল্যাণমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2010, 10:55 AM

Updated : 24 Aug 2022, 07:25 PM

জেরুজালেম, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- অধিকৃত এলাকায় নতুন ১৬শ' বাড়ি নির্মাণ পরিকল্পনা ঘোষণা করে সফররত মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে বিব্রত করার জন্য বুধবার তার কাছে ক্ষমা চেয়েছেন ইসরায়েলের জনকল্যাণমন্ত্রী। বাইডেন ইসরায়েলের ঘোষিত ওই পরিকল্পনার নিন্দা করেছেন। ইরানের পরমাণু হুমকি থেকে ইসরায়েলের সুরক্ষায় তার পাশে থাকার প্রতিশ্র"তি অটুট রাখার আশ্বাস দিতে ইসরায়েলে আসা বাইডেনের সফরে কালো ছায়া ফেলেছে ওই ঘোষণা। আর্মি রেডিওকে জনকল্যাণ মন্ত্রী আইজ্যাক হারজগ বলেন, "মার্কিন ভাইস প্রেসিডেন্টের সফরকালে এমনটি ঘটা উচিত ছিল না। এটি সত্যিই বিব্রতকর। বোকার মতো এরকম একটা মারাত্মক ভুল করার জন্য এখন আমাদের ক্ষমা চাইতেই হবে।" ফিলিস্তিনি কর্মকর্তারা বলেছেন, জেরুজালেমের কাছে বাড়ি নির্মাণের পরিকল্পনা শান্তি আলোচনা পুনরায় শুরুর যে কোনও সুযোগ নস্যাৎ করবে। বিশেষ করে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দু পক্ষই নতুন করে যে পরোক্ষো আলোচনা শুরু করতে একমত হয়েছিল তা ভেস্তে যাবে। ফিলিস্তিনের প্রধান আলোচক সায়েব ইরেকাত বলেন, জো বাইডেনের সঙ্গে বুধবার দিনশেষে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যে বৈঠকটি হওয়ার কথা আছে তাতে বসতি স্থাপন পরিকল্পনাই প্রাধান্য পাবে। বৈঠকে বাইডেনকে ইসরায়েলের সিদ্ধান্ত পরিবর্তনের জন্য তাকে চাপ দিতে বলব আমরা। ইসরায়েল মঙ্গলবার বসতি স