২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের বিরুদ্ধে সব বিকল্পই হাতে রাখা দরকার: ইসরায়েল

পরমাণু কর্মসূচি বন্ধে ইরানকে চাপ দিতে সব বিকল্পই টেবিলে থাকা উচিত। ইসরায়েলের শীর্ষ জেনারেল মঙ্গলবার নিউ ইয়র্ক সফরকালে একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2010, 10:23 AM

Updated : 24 Aug 2022, 07:25 PM

নিউ ইয়র্ক, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পরমাণু কর্মসূচি বন্ধে ইরানকে চাপ দিতে সব বিকল্পই টেবিলে থাকা উচিত। ইসরায়েলের শীর্ষ জেনারেল মঙ্গলবার নিউ ইয়র্ক সফরকালে একথা বলেছেন। ইসরায়েলের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ গ্যাবি আশকেনাজি বলেন, বিশ্ব শান্তিতে ইরানই মূল হুমকি। শুধু তাই নয়, তিনি অভিযোগ করে বলেন, ইরান ইসলামি জঙ্গিদের অর্থ এবং সরঞ্জামাদি যোগানোর মাধ্যমে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বন্ধুদের দেওয়া এক নৈশ ভোজে আশকেনাজি বলেন, "হেজবুল্লাহ, হামাস এবং অন্যান্য আরও সন্ত্রাসী সংগঠনকে লালন পালনের মাধ্যমে ইরানিরা এ অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তাই আন্তর্জাতিক স