২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্যবীমা প্রতিষ্ঠানগুলো বেশি অর্থ নিচ্ছে : ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা দেশের স্বাস্থ্যবীমা প্রতিষ্ঠানগুলোর কঠোর সমালোচনা করেছেন। তিনি রাজনৈতিক মতপার্থক্যের উর্ধ্বে উঠে তার প্রস্তাবিত স্বাস্থ্যসেবা প্রস্তাব পাস করার জন্য সোমবার ডোমোক্র্যাটদের প্রতি আহবান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2010, 10:59 AM

Updated : 24 Aug 2022, 07:24 PM

ওয়াশিংটন, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা দেশের স্বাস্থ্যবীমা প্রতিষ্ঠানগুলোর কঠোর সমালোচনা করেছেন। তিনি রাজনৈতিক মতপার্থক্যের উর্ধ্বে উঠে তার প্রস্তাবিত স্বাস্থ্যসেবা প্রস্তাব পাস করার জন্য সোমবার ডোমোক্র্যাটদের প্রতি আহবান জানিয়েছেন। ওবামা স্বাস্থ্যবীমা প্রতিষ্ঠানগুলোর কঠোর সমালোচনা করে বলেন, তারা রোগীদের কাছ থেকে বেশি অর্থ আদায় করছে। প্রতি বছরই তারা প্রিমিয়াম বাড়িয়ে চলেছে। এই স্বাস্থ্যসেবা প্রস্তাব নিয়ে গত জুলাই থেকে ওয়াশিংটনে যে রাজনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয়েছে তার অবসান ঘটানো এবং প্রস্তাবটি অবিলম্বে পাস করার জন্য তিনি ডেমোক্র্যাটদের প্রতি আহবান জানান। প্রস্তাবটি পাশ করার ব্যাপারে শেষ মুহুর্তের সমর্থন আদায়ের চেষ্টায় ওবামা প্রচারণার ভঙ্গিতে বক্তব্য রাখেন। পেনসেলভেনিয়ার গ্লেনসাইডে আর্কেডিয়া বিশ্ববিদ্যালয়ে দেয়া এক ভাষনে প্রেসিডেন্ট ওবামা বলেন, ওয়াশিংটনে অনেক লোকই আছেন যারা বলেন, রাজনীতি অত্যন্ত কঠিন। তারা এখন অনেকেই বলছেন, স্বাস্থ্যসেবা সংস্কারের সময় এখনও আসে নি। ওবামা বলেন, তাদের প্রতি আমার প্রশ্ন-সঠিক সময় তাহলে কোনটা? এখন যদি তা না হয়, তাহলে কখন হবে? আমি জানি না, স্বাস্থসেবা প্রস্তাব পাশের বিষয়টি রাজনৈতিক দৃষ্টিকোনে কীভাবে দেখা হবে। কিন্তু আমি জানি এটা পাস করার এখনই সঠিক সময়। স্বাস্থ্য মন্ত্রী ক্যাথলিন সিবেলিয়াস ইতিমধ্যেই শীর্ষস্থানীয় দুটি বীমা প্রতিষ্ঠান অ্যাটনা ইনকর্পোরেশন এবং ওয়েলপয়েন্ট ইনকর্পোরেশনকে চিঠি পাঠিয়েছেন। এতে তিনি খরচ ও অন্যান্য বিষয়ে তথ্য বিস্তারিত প্রকাশ করে তাদের অর্থ বাড়ানোর যৌক্তিকতা তুলে ধরার আহবান জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরআর/কেএমএস/১৭৪০ঘ.