তেহরান, মার্চ ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বুধবার আফগানিস্তান সফরে যাওয়ার পরিকল্পনা করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয় মঙ্গলবার একথা বলেছে।
ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহর রোববার জানিয়েছিল আহমাদিনেজাদ সোমবার আফগানিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে কাবুল যাবেন। কিন্তু পরবর্তী আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে তার আফগানিস্তান সফর পিছিয়েছে।
সোমবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী নবার্ট গেটস এর আফগানিস্তান সফরের কারণেই আহমাদিনেজাদের সঢর পেছানো হয়েছে কিনা তা স্পষ্ট নয়।
গেটস বলেছেন, তেহরান দেশটিতে দ্বীমুখী নীতি নিয়েছে। তার এ অভিযোগের পরই ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয় আহমাদিনেজাদের কাবুল সফরের নতুন দিন বুধবার বলে জানাল।
পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রামিম মেহেমানপেরেস্ত টেলিভিশনে প্রচারিত এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, "প্রেসিডেন্টের শিডিউলের ওপর ভিত্তি করে কাবুল সফরের জন্য দুটো সম্ভাব্য দিন নির্ধারণ করা হয়েছিল, সোমবার নয়ত বুধবার। বুধবারকেই কাবুল সফরের দিন নির্ধারণ করা হয়েছে এবং আল
bdnews24