২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাহোরে গাড়ি বোমা হামলার দায়িত্ব স্বীকার করলো পাকিস্তানি তালেবান

লাহোরে গোয়েন্দা কার্যালয়ে গাড়ি বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে পাকিস্তানের তালেবান জঙ্গি গোষ্ঠী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2010, 08:40 AM

Updated : 24 Aug 2022, 07:24 PM

লাহোর, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লাহোরে গোয়েন্দা কার্যালয়ে গাড়ি বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে পাকিস্তানের তালেবান জঙ্গি গোষ্ঠী। সোমবার সকালে লাহোরে ফেডারেল পুলিশ কার্যালয়ে এই হামলায় কমপক্ষে ১৩ জন নিহত এবং ৭০ জন আহত হয়। পাকিস্তানের কর্মকর্তারা জানায়, পাকিস্তান ভিত্তিক তালেবান জঙ্গিরা এ হামলা চালিয়ে থাকতে পারে-এমন ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিলো। আল কায়েদা সমর্থিত তালেবান জঙ্গিরা পাকিস্তান সরকারকে অস্থিতিশীল করে তুলতে চাইছে। আফগান সীমান্তবর্তী উপজাতি অধ্যুষিত এলাকায় তালেবানের বিরুদ্ধে মার্কিন চালকবিহীন বিমানের ক্ষেপণাস্ত্র হামলা এবং পাকিস্তান সেনাবাহিনীর হামলা বন্ধ করা না হলে এ ধরনের আরও বোমা হামলা চালানো হবে বলে তালেবান হুশিয়ারি দিয়েছে। তালেবানের মুখপাত্র আজম তারিক অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে রয়টার্সকে বলেন, আফগান সীমান্তবর্তী উপজাতি অধ্যুষিত এলাকায় সেনাবাহিনীর অভিযান ও মার্কিন চালকবিহীন বিমান হামলা চলতে থাকলে এ ধরনের হামলাও অব্যাহত থাকবে। লাহোরের প্রশাসক সাজ্জাদ ভাট জানান, গোয়েন্দা কার্যালয়ে গাড়ি বোমা হামলায় প্রায় ৬০০ কেজি বিষ্ফোরক ব্যবহার করা হয়েছে। এই হামলার লক্ষ্যস্থল ছিলো ফেডারেল পুলিশ কার্যালয়। এ বিষ্ফোরক এতই শক্তিশালী ছিলো যে, ঘটনাস্থল থেকে তিনশ মিটার দূরে একটি ভবনের বাসিন্দাও আহত হয়েছেন। তালেবান বিরোধী লড়াইয়ে বিজয়ের ঘোষণা দেওয়া এবং শীর্ষস্থানীয় তালেবান নেতাদের গ্রেপ্তারের মাধ্যমে প্রশংসিত পাকিস্তান সরকারের জন্য এ হামলা মনস্তাত্ত্বিক পরাজয়ের সামিল বলেই মনে করছেন বিশ্লে