২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিম তীরে নতুন বাড়ি অনুমোদন করেছে ইসরায়েল

অধিকৃত পশ্চিম তীরে ১১২ টি নতুন ইহুদি বাড়ির নির্মাণকাজ অনুমোদন করেছে ইসরায়েল। নভেম্বরে ইসরায়েল সীমিত আকারে বসতিস্থাপন বন্ধের যে সিদ্ধান্ত ঘোষণা করেছিল এ পদক্ষেপ তার মধ্যে পড়ে না বলে জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2010, 02:44 PM

Updated : 24 Aug 2022, 07:21 PM

জেরুজালেম, ৮ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোরডট কম)---- অধিকৃত পশ্চিম তীরে ১১২ টি নতুন ইহুদি বাড়ির নির্মাণকাজ অনুমোদন করেছে ইসরায়েল। নভেম্বরে ইসরায়েল সীমিত আকারে বসতিস্থাপন বন্ধের যে সিদ্ধান্ত ঘোষণা করেছিল এ পদক্ষেপ তার মধ্যে পড়ে না বলে জানানো হয়েছে। ফিলিস্তিনের প্রধান আলোচক সায়েব ইরাকাত বলেছেন, ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরায়েলের অধিকৃত অংশ বেইতারলিতে নতুন বসতি স্থাপন প্রমাণ করেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘোষিত বসতিস্থাপন আংশিক বন্ধের সিদ্ধান্ত স্রেফ "ধোঁকাবাজি"। যুক্তরাষ্ট্রের চাপের মুখে নেতানিয়াহু ১০ মাসের জন্য পশ্চিম তীরে নতুন বসতি স্থাপন বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করেন। তবে শুরু হয়ে যাওয়া প্রকল্পের কাজ চলবে বলেও জানিয়েছিলেন তিনি। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেইতারলিতে বাড়ি নির্মাণ পরিকল্পনাটি অনুমোদন করেছিল এহুদ ওলমার্টের নেতৃত্বাধীন ইসরায়েলের সাবেক সরকার। বসতিস্থাপন বন্ধের নির্দেশের আগেই এটি শুরু হয়েছিলো। প্যালেস্টাইনিরা বলছে, পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপন নিয়ে তারা শঙ্কিত। কারণ, এতে করে গাজা ও পশ্চিম তীর নিয়ে তারা যে স্বাধীন রাষ্ট্র গঠনের স্বপ্ন,দেখে তা ভেস্তে যেতে পারে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ২০০৮ সালের ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাওয়া শান্তি আলোচনা পুনরায় শুরুর জন্য সম্পূর্ণভাবে বসতিস্থাপন বন্ধের শর্ত দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিএস/এলকিউ/২০৪১