২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতাবলয়ে প্রবেশের জন্য লড়ছে চীনের নারীরা

মাও সেতুংয়ের একটি বিখ্যাত উক্তি, চীনের নারীরা অর্ধেক আকাশ ছুঁয়েছে। কিন্তু আজকের চীনে বাকী অর্ধেক জুড়ে রয়েছে যে অর্থনীতি তা বলতে গেলে নারীদের নাগালের বাইরেই রয়ে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2010, 03:13 PM

Updated : 24 Aug 2022, 07:19 PM

মার্চ ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মাও সেতুংয়ের একটি বিখ্যাত উক্তি, চীনের নারীরা অর্ধেক আকাশ ছুঁয়েছে। কিন্তু আজকের চীনে বাকী অর্ধেক জুড়ে রয়েছে যে অর্থনীতি তা বলতে গেলে নারীদের নাগালের বাইরেই রয়ে যাচ্ছে। কিন্তু বর্তমানে নারীরা উৎপাদনের মূলধারা বেসরকারি কোম্পানি এবং রপ্তানিমুখী কারখানাগুলোতে কাজ করছে এবং পেশাগত ক্ষেত্র যেমন- চিকিৎসা, সাংবাদিকতা ও শিক্ষকতার দিকেও ঝুঁকছে। কিন্তু চীনের ক্ষমতাসীন কম্যুনিষ্ট পার্টিতে তারা এখনো কোন অবস্থান তৈরি করতে পারছেনা যা ক্ষমতার মূল কেন্দ্র বলয়। এছাড়া রাষ্ট্র পরিচালিত বড় বড় অর্থনৈতিক প্রতিষ্ঠানেও তাদের উপস্থিতি খুবই সীমিত। চীনের পার্লামেন্টের বার্ষিক অধিবেশনে নারীদের উপস্থিতি দেখা গেছে একেবারেই কম। বিশেষ করে কমিউনিষ্ট পার্টির নারী সদস্য সংখ্যা ছিল খুবই সামান্য। যারা ছিল এরাও চীনের সংখ্যাগরিষ্ঠ হান স