২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইডস প্রতিরোধে ভারতের গুরুত্ব দেওয়া উচিত : বিশ্ব ব্যাংক

স্বাস্থ্য বাজেটে এইডস রোগীদের চিকিৎসার জন্য ক্রমশ বরাদ্দ না বাড়িয়ে ভারতের উচিত এইডস প্রতিরোধের দিকে গুরুত্ব দেওয়া। ওয়ার্ল্ড ব্যাংক ও অন্য সংস্থাগুলো এ কথা বলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2010, 11:38 AM

Updated : 24 Aug 2022, 07:20 PM

নয়াদিল্লি, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্বাস্থ্য বাজেটে এইডস রোগীদের চিকিৎসার জন্য ক্রমশ বরাদ্দ না বাড়িয়ে ভারতের উচিত এইডস প্রতিরোধের দিকে গুরুত্ব দেওয়া। ওয়ার্ল্ড ব্যাংক ও অন্য সংস্থাগুলো এ কথা বলেছে। নয়াদিল্লি তাদের ৫৪০ কোটি রুপির স্বাস্থ্য বাজেটের প্রায় ৫ শতাংশ ব্যয় করে এইডস রাগীদের চিকিৎসার জন্য। দক্ষিণ আফ্রিকা এবং নাইজেরিয়ার পাশাপাশি প্রথম তিনটি এইচআইভি আক্রান্ত দেশের একটি হচ্ছে ভারত। বর্তমানে ভারতে ২৫ লাখ এইচআইভি আক্রান্ত রোগী রয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক বলেছে, ভারতের রাজধানী নয়াদিল্লি, বানিজ্যিক রাজধানী মুম্বাই এবং দেশটির উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে বর্তমানে যে এইডস পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে ২০২০ সালের মধ্যে এইডস রোগীদের চিকিৎসায় ভারতের ব্যয় আরো ১২ হাজার ৬০০ কোটি রুপি বাড়াতে হবে। ফলে তা স্বাস্থ্য বাজেটের ৭ শতাংশে পরিণত হবে। বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্য সেবা ও বাজেটের জন্য এ বিষয়টি ভারতের একটি বোঝা হয়ে দাঁড়াবে। কারণ, সেদেশে এখনও লাখ লাখ লোক ম্যালেরিয়ায় মারা যায়। তার ওপর আবার এইডসের মত সংক্রামক নয়, এমন রোগ মোকাবেলা করাও দেশটির জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এইডস বিশেষজ্ঞরা বলছেন, ভারতে ২ লাখেরও বেশি লোক ইঞ্জেকশনের সিরিঞ্জের মাধ্যমে মাদক নেয়। এদের ১৫ শতাংশই এইচআইভি আক্রান্ত যা সারা বিশ্বের ১০ ভাগ। স