২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণের জন্য চিলির ভূমিকম্প দুর্গতদের অপেক্ষা

ভূমিকম্পে বিধ্বস্ত চিলির দুর্গত লোকজন সরকারি ত্রাণের অপেক্ষায় রয়েছে। ধীরগতির ত্রাণ তৎপরতায় তারা ক্ষুব্ধ ও হতাশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2010, 09:35 AM

Updated : 24 Aug 2022, 07:20 PM

কনসেপসিও, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভূমিকম্পে বিধ্বস্ত চিলির দুর্গত লোকজন সরকারি ত্রাণের অপেক্ষায় রয়েছে। ধীরগতির ত্রাণ তৎপরতায় তারা ক্ষুব্ধ ও হতাশ। গত ২৭ ফেব্র"য়ারি ভয়াবহ ভুমিকম্পে চিলি লণ্ডভণ্ড হয়ে যায়। রিকটার স্কেলে এই ভুমিকম্পের তীব্রতা ছিলো ৮ দশমিক ৮। ভূমিকম্পে বিপুল সংখ্যক লোক হতাহত হয়। আগের খবরে মৃতের সংখ্যা বলা হয়েছিলো ৮০২। পরে সরকারিভাবে বলা হয় এই সংখ্য ৪৫২। চিলির প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলের সরকার যে ভাবে ত্রাণ তৎপরতা চালাচ্ছে তাতে দুর্গত মানুষেরা ক্ষুব্ধ। তারা অভিযোগ করেছে, প্রয়োজনের তুলনায় অত্যন্ত মন্থর গতিতে এই ত্রাণ সরবরাহ করা হচ্ছে। দেশেটির দক্ষিণ মধ্যাঞ্চলীয় এলাকায় দুর্গতরা মানবেতর অবস্থার মধ্যে রয়েছে। এখন পর্যন্ত তারা ত্রাণের জন্য অপেক্ষা করছে। এই ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছে ডিচাটো শহরের বাসিন্দা ফার্ণান্দো ভ্যালেনজুয়েলা তার স্ত্রীকে নিয়ে তাবুতে থাকছেন। তিনি অভিযোগ করেন, ভূমিকম্পের পর থেকে তাদের কাছে জাতীয় পর্যায় বা স্থানীয় সরকারের কাছ থেকে কোন ত্রান পৌঁছেনি। তিনি বলেন, এ পর্যন্ত যে সহায়তা তারা পেয়েছেন তার ৯৯ ভাগই চিলির জনগনের কাছ থেকে পেয়েছেন। মাত্র ১ ভাগ সরকারি ত্রানের মুখ তারা দেখেছেন। ভূমিকম্পের পর সুনামির কারনে ডিচাটো শহরে দ্বিতীয় দফা ক্ষয়ক্ষতি হয়। পানি, খাদ্য ও বিছানাপত্র নিয়ে বিমান ওই এলাকায় গেছে। তবে বিমান অবতরণ করেছে ডিচাটো শহর থেকে ৩০ কিলোমিটার দূরে অবতরণ করেছে। সড়ক যোগাযোগ একেবারে নষ্ট হয়ে যাওয়ায় সে ত্রাণ ওই এলাকায় এখন পর্যন্ত পৌঁছেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১৫২৫ঘ.