২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদসহ ইরাকে ভোটকেন্দ্রগুলোতে মর্টার হামলা

ইরাকে পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহনকালে ব্যাপক হামলার ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2010, 07:14 AM

Updated : 24 Aug 2022, 07:20 PM

বাগদাদ, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকে পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহনকালে ব্যাপক হামলার ঘটনা ঘটেছে। রোববার সকালে ভোট শুরু হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই বাইজি শহরে কয়েকটি ভোটকেন্দ্রে মর্টার হামলা হয়। এতে তিনজন আহত হয়েছে। আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল কায়েদার ইরাক শাখার হামলার হুমকির মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইরাকের সুন্নি ইসলামি জঙ্গিরা নির্বাচন বানচাল করার হুমকি দিয়েছে। পুলিশ জানায়, বাগদাদ থেকে প্রায় ১৮০ কিলোমিটার উত্তরে সালাহউদ্দিন প্রদেশের বাইজি শহরে স্থানীয় সময় রোববার সকাল ৭ টায় ভোটগ্রহন শুরু হওয়ার প্রায় সঙ্গে সঙ্গে বিষ্ফোরণের শব্দ শোনা যায়। ভোটকেন্দ্রগুলোর কাছে মর্টারের অন্তত তিনটি গোলা এসে পড়ে। পুলিশ জানায়, রাজধানী বাগদাদে মুহুর্মুহু বিষ্ফোরণের শব্দ শোনা যায়। সরকারি কর্মকর্তা ও কূটনীতিকদের জন্য সুরক্ষিত এলাকা গ্রিন জোনসহ বাগদাদের প্রায় সর্বত্র মর্টার, রকেট বা বোমা হামলা হয়েছে। বাগদাদে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ইরাকের ৩২৫ আসনের পার্লামেন্ট নির্বাচনে ৮৬ টি রাজনৈতিক সংগঠনের প্রায় ৬ হাজার ২০০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১৩০০ঘ.