২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ মহাসচিবের পরিকল্পনা বেআইনি : রাজাপাকসে

শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে বলেছেন, তার দেশে গৃহযুদ্ধের সময় মানবাধিকার লঙ্ঘন হয়েছে কী না তা খতিয়ে দেখার জন্য জাতিসংঘ মহাসচিব বান কি মুন বিশেষজ্ঞ প্যানেল গঠনের যে পরিকল্পনা করেছেন তা বেআইনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2010, 12:01 PM

Updated : 24 Aug 2022, 07:18 PM

কলম্বো, মার্চ ০৬ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে বলেছেন, তার দেশে গৃহযুদ্ধের সময় মানবাধিকার লঙ্ঘন হয়েছে কী না তা খতিয়ে দেখার জন্য জাতিসংঘ মহাসচিব বান কি মুন বিশেষজ্ঞ প্যানেল গঠনের যে পরিকল্পনা করেছেন তা বেআইনি। প্রেসিডেন্ট রাজাপাকসের কার্যালয় শনিবার এক বিবৃতিতে এ কথা জানায়। এর আগে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র জানান, শ্রীলংকায় মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য জাতিসংঘ মহাসচিব বান কি মুন একটি বিশেষজ্ঞ প্যানেল গঠন করবেন। প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট রাজাপাকসে বলেছেন, শ্রীলংকার মানবাধিকার বিষয়ে বিশেষজ্ঞ প্যানেল গঠনে জাতিসংঘ মহাসচিব যে পরিকল্পণা করছেন তা বেআইনি। রাজাপাকসে বলেন, অন্য কোন দেশে বড় ধরনের সশস্ত্র লড়াইয়ের ক্ষেত্রে এ ধরনের কোন পদক্ষেপ নেওয়া হয়নি। এসব সশস্ত্র লড়াইয়ে সেনাবাহিনীর অভিযানে বিপুল সংখ্যক বেসামরিক লোকের প্রাণহানি এবং মানবিক বিপর্যয় ঘটা সত্ত্বেও এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। বিবৃতিতে আরও বলা হয়, রাজাপাকসে বলেছেন, এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে তা ৮এপ্রিলের সাধারণ নির্বাচনের প্রচারণার ক্ষেত্রে হস্তক্ষেপের সামিল বলে বিবেচিত হবে। রাজপাকসে জোর দিয়ে বলেন, এ ধরনের বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হলে সেক্ষেত্রে শ্রীলংকাও প্রয়োজনীয় ও উপযুক্ত ব্যবস্থা গ্রহন করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১৭৩০ঘ.