২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিলিতে মৃতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি

চিলিতে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। ত্রাণকাজে ধীরগতির কারণে প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলের সরকার তীব্র সমালোচনার মুখে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2010, 10:23 AM

Updated : 24 Aug 2022, 07:18 PM

কনসেপসিও, চিলি, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চিলিতে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। ত্রাণকাজে ধীরগতির কারণে প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলের সরকার তীব্র সমালোচনার মুখে পড়েছে। ভয়াবহ ভূমিকম্পের পাঁচদিন পর শুক্রবার দেশটিতে আবারও ভূমিকম্প হয়। ভূমিকম্প পরবর্তী এই ভূমিকম্পে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চিলির সরকার বলেছে, ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪ শ ৫২। এর আগে মৃতের সংখ্যা বলা হয় ৮ শ ২। সরকার জানায়, তারা মৃতের সঠিক সংখ্যার তথ্য খতিয়ে দেখছে। সরকারের বিবৃতিতে বলা হয়, বিপুল সংখ্যক লোক নিখোঁজ রয়েছে বলে প্রথমে বলা হয়েছিলো। কিন্তু নিখোঁজদের মধ্যে অনেক লোক পরে ফিরে এসেছে। অনেককে মৃত বলে উল্লেখ করা হলেও পরে তাদের পাওয়া গেছে। কতজন নিখোঁজ রয়েছে তা সরকারের বিবৃতিতে বলা হয়নি। গত ২৭ ফেব্র"য়ারি ৮ দশমিক ৮ তীব্রতার ভূমিকম্পে চিলি লণ্ডভণ্ড হয়ে যায়। ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে বিপুল সংখ্যক লোক মারা গেছে। ভূমিকম্পের পর সরকার সুনামি সতর্কতা জারি করতে ব্যর্থ হওয়ায় ক্ষতিগ্রস্তরা সরকারের তীব্র সমালোচনায় করেছে। শুক্রবার চিলিতে ভূমিকম্প পরবর্তী ভূমিকম্পের তীব্রতা ছিলো ৬ দশমিক ৬। এই ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১৬১২ঘ.