২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুর্কি গণহত্যা প্রস্তাব স্থগিত করা হবে : যুক্তরাষ্ট্র

প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিনিদের ওপর তুর্কিরা যে হত্যাযজ্ঞ চালিয়েছে তাকে 'গণহত্যা' বলে আখ্যায়িত করে যুক্তরাষ্ট্রের প্রণীত প্রস্তাব স্থগিত করা হবে। মার্কিন প্রশাসন শুক্রবার এ কথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2010, 07:23 AM

Updated : 24 Aug 2022, 07:19 PM

ওয়াশিংটন, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিনিদের ওপর তুর্কিরা যে হত্যাযজ্ঞ চালিয়েছে তাকে 'গণহত্যা' বলে আখ্যায়িত করে যুক্তরাষ্ট্রের প্রণীত প্রস্তাব স্থগিত করা হবে। মার্কিন প্রশাসন শুক্রবার এ কথা জানায়। প্রস্তাবটি পাস করার জন্য মার্কিন কংগ্রেসেও আর তোলা হবে না। যুক্তরাষ্ট্রের এই তুর্কি 'গণহত্যা' প্রস্তাবকে কেন্দ্র করে তুরস্কের জনগন বিক্ষোভে ফেটে পড়েছে। প্রায় ১০০ বছর আগে প্রথম বিশ্বযুদ্ধের সময় তুরস্কের অটোমন সাম্রাজ্যের শেষ দিকে তুর্কিরা মার্কিনিদের ওপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। মার্কিন প্রতিনিধি পরিষদ কমিটি এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বৃহস্পতিবার একটি প্রস্তাব পাশ করে। এ ঘটনায় তুরস্কে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তুরস্ক সরকার ক্ষুব্ধ হয়ে যুক্তরাষ্ট্র থেকে তার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন স