২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দালাইলামার উত্তরসূরী নির্বাচনে চীনের হস্তক্ষেপে ভয় তিব্বতিদের

দালাইলামার জন্মস্থানের আশপাশে বসবাস করা তিব্বতিদের মনে এখন ঘুরে ফিরে একটাই প্রশ্ন-নির্বাসিত বয়োবৃদ্ধ আত্মাধিক নেতা দালাইলামা মারা যাওয়ার পর কে হবে তার যোগ্য উত্তরসূরি?

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2010, 08:05 AM

Updated : 24 Aug 2022, 07:17 PM

টংগ্রেন, চীন, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দালাইলামার জন্মস্থানের আশপাশে বসবাস করা তিব্বতিদের মনে এখন ঘুরে ফিরে একটাই প্রশ্ন-নির্বাসিত বয়োবৃদ্ধ আত্মাধিক নেতা দালাইলামা মারা যাওয়ার পর কে হবে তার যোগ্য উত্তরসূরি? বেশির ভাগ তিব্বতি যে কথা ভেবে শঙ্কিত এবং যে সম্ভাবনা খুবই বেশি তা হচ্ছে, বেইজিংয়ের কম্যুনিস্ট সরকার তাদের পছন্দের একজনকেই ওই পদে বসিয়ে দেবে, প্রথা ও ধর্মীয় ভাবধারাকে আড়াল করে। দালাই লামা মারা যাওয়ার পর তিব্বতের ভেতরে ও বাইরে রাজনৈতিক পরিস্থিতি কী হবে- তা নিয়ে তীব্র বাগ বিতণ্ডায় জড়িয়ে পড়ার একটি ক্ষীণ সম্ভাবনা রয়েই গেছে। চীন যদি একতরফাভাবে পরবর্তী দালাই লামা নিয়োগ করে তাহলে দেশজুড়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে বলে অনেক তিব্বতি মনে করেন। ১৯৯৫ সালে দালাই লামা তার পছন্দ অনুযায়ী একজন উত্তরসূরী নিয়োগ করে। এর পরই চীন ওই উত্তরসূরীর প্রতিদ্বন্দ্বী হিসাবে তিব্বতি বৌদ্ধদের দ্বিতীয় ধর্মগুরু প্রয়াত দশম পানচেন লামার উত্তরসূরীর নাম ঘোষণা দেয়। উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ কিনঘাই এর তিব্বতি অঞ্চল টংগ্রেনের বৌদ্ধ ভিক্ষু জিগমে বলেন, "আমরা মনে করি পানচেন লামার মতো চীন তার নিজের পছন্দের দালাই লামারও নিয়োগ দেওয়ার চেষ্টা করবে। যদি এটা হয়, তবে আমরা এর প্রতিবাদ করব।" জমাট বাতাসে ঘুষি মেনে তিনি আরও বলেন,"জনগণ এতে ভীষণ অখুশি হবে। এটা একান্তই ধর্মীয় সিদ্ধান্ত। এখানে রাজনীতি টেনে না আনাই ভালো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৪০০ঘ.