২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেন্টাগনে বন্দুকধারীর গুলি, দুই নিরাপত্তা কর্মকর্তা আহত

যুক্তরাষ্ট্রের সামরিক সদরদপ্তর পেন্টাগনে বৃহস্পতিবার একজন বন্দুকধারীর গুলিতে দুজন নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2010, 05:53 AM

Updated : 24 Aug 2022, 07:17 PM

ওয়াশিংটন, মার্চ ০৫ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের সামরিক সদরদপ্তর পেন্টাগনে বৃহস্পতিবার একজন বন্দুকধারীর গুলিতে দুজন নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছে। কর্মকর্তারা জানান, একটি কমিউটার রেল স্টেশনের পাশে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তরের প্রবেশ পথে দুই নিরাপত্তা কর্মকর্তার ওপর গুলিবর্ষণ করে ওই বন্দুকধারী। পেন্টাগনের পুলিশ প্রধান রিচার্ড কেভিল সাংবাদিকদের জানান, দুই নিরাপত্তা কর্মকর্তাকে গুলি করার পর নিরাপত্তা সদস্যরা বন্দুকধারীর ওপর পাল্টা গুলি চালায়। এতে সে আহত হয়েছে। রিচার্ড কেভিল জানান, ওই বন্দুকধারী প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর ভবনে প্রবেশের চেষ্টা করেছিলো। কেভিল আরও জানান, ভার্জিনিয়ায় পেন্টাগনের মুল প্রবেশপথের কাছেই পাতাল রেল স্টেশন। আহত দুই নিরাপত্তা কর্মকর্তার অবস্থা আশঙ্কামুক্ত। বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার অবস্থা জানা যায়নি। বন্দুকধারী বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে দুই নিরাপত্তা কর্মকর্তার ওপর গুলি চালায়। এ ঘটনার পরপরই পেন্টাগনের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। পরে রেল স্টেশন সংলগ্ন প্রবেশপথটি ছাড়া অন্য প্রবেশপথগুলো খুলে দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১১৪৫ঘ.