২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১১, বন্ধুকযুদ্ধে নিহত ১

ইয়েমেনের নিরাপত্তা বাহিনী রাজধানী সানায় তল্লাশি চালিয়ে আল কায়েদা জঙ্গি সন্দেহে ১১ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় উভয়পক্ষে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2010, 01:59 PM

Updated : 24 Aug 2022, 07:15 PM

সানা (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেনের নিরাপত্তা বাহিনী রাজধানী সানায় তল্লাশি চালিয়ে আল কায়েদা জঙ্গি সন্দেহে ১১ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় উভয়পক্ষে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তি সন্দেহভাজন এক আল-কায়েদা জঙ্গির বাবা বলে ধারণা করা হচ্ছে। ইয়েমেনের রাষ্ট্রীয় গণমাধ্যম বৃহস্পতিবার একথা জানিয়েছে। নিরাপত্তা বাহিনী বুধবার কয়েকটি বাসায় তল্লাশি চালায়। এ সময় সন্দেহজনক এক জঙ্গির বাবার গুলিতে আহত হয় এক সেনা। রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানিয়েছে। অনলাইন সংবাদপত্রে প্রতিরক্ষামন্ত্রী জানান, ওই ঘটনার পরিপেক্ষিতে তাকে লক্ষ্য করে ছোড়া পাল্টা গুলিতে সে নিহত হয়। সংবাদপত্রটি বলেছে, গ্রেপ্তার ১১ জনের বিরুদ্ধে তদন্ত হবে এবং তাদের বিচার করা হবে। গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটগামী বিমানে ব্যর্থ বোমা হামলার দায় ইয়েমেনভিত্তিক আল-কায়েদা শাখা স্বীকার করার পর থেকেই ইয়েমেন পশ্চিমা দেশগুলোর জন্য নিরাপত্তা উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে। ফলে ইয়েমেনও আল কায়েদার বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৫৭ ঘ.