২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ানে ভূমিকম্পে আহত ১১

তাইওয়ানে বৃহস্পতিবার সকালে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে ১১ জন আহত হয়েছে। বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2010, 01:42 PM

Updated : 24 Aug 2022, 07:15 PM

তাইপে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স): তাইওয়ানে বৃহস্পতিবার সকালে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে ১১ জন আহত হয়েছে। বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে ভূমিকম্পের পর দ্বীপটির দক্ষিণের অর্ধাংশে আগুন লেগে যায়। তাইওয়ানের জাতীয় আগুন নিয়ন্ত্রণ ও দূর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের মুখপাত্র লিয়াং উ চু জানান, স্থানীয় সময় সকাল ৮ টার দিকে (০০১৮ জিএমটি) সংঘটিত ভূমিকম্পে গাছসহ অন্যান্য বস্তুর আঘাতে দক্ষিণ তাইওয়ানে লোকজন আহত হয়েছে। তিনি আরো জানান, ভূমিকম্পে একটি কাপড়ের কলসহ পাঁচটি স্থানে আগুন লেগে যায়। কেন্দ্রীয় আবহাওয়া ব্যুরো জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল কাইসিয়াং শহরের উত্তর-পূর্বে অবস্থিত পর্বতের নিচে পাঁচ কিলোমিটার গভীরে। লিয়াং জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থলের আশেপাশে তেমন কোন ক্ষয়-ক্ষতি হয়নি। তবে গত আগষ্টে মারাত্মক টাইফুনে এ অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৩৬ ঘ.