২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর প্রদেশে মন্দিরে পদপিষ্ট হয়ে নিহত ৬৩

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে বৃহস্পতিবার একটি মন্দিরে পদপিষ্ট হয়ে নারী ও শিশুসহ কমপক্ষে ৬৩ জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছে ২শ'রও বেশি মানুষ। পুলিশ একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2010, 10:53 AM

Updated : 24 Aug 2022, 07:15 PM

নয়া দিল্লি, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের উত্তর প্রদেশ রাজ্যে বৃহস্পতিবার একটি মন্দিরে পদপিষ্ট হয়ে নারী ও শিশুসহ কমপক্ষে ৬৩ জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছে ২শ'রও বেশি মানুষ। পুলিশ একথা জানিয়েছে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা মহেশ মিশ্র বলেছেন, "নিহতদের কমপক্ষে ৩৭ জন শিশু এবং ২৬ জন নারী।" স্থানীয় পুলিশ জানায়, বিতরণ করা খাদ্য ও বস্ত্র নিতে হাজার হাজার মানুষ পুরনো মন্দিরটির ভেতরে জড়ো হয়। এ সময় মন্দিরের কাঠের ফটক ভেঙে পড়লে তারা আতঙ্কগ্রস্ত হয়ে হুড়োহুড়ি করে বেরিয়ে আসার সময় এ ঘটনা ঘটে। শিব নামক এক প্রত্যক্ষদর্শী বলেন, হুড়োহুড়িতে প্রথমেই শিশুরা পড়ে যায়। তাদেরকে বাঁচাতে গিয়ে নিহত হয় নারীরা। স্থানীয় অধিবাসীরা আহতদের কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়ায় সহায়তা করছে বলে জানিয়েছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৬৫০ঘ.