ওয়াশিংটন, মার্চ ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন কমান্ড কাঠামো প্রতিষ্ঠা করার কথা ভাবছে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা।
তালেবানদের বিরুদ্ধে ঘোরতর ওই লড়াইক্ষেত্রে অভিযান তদারকির করতে যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিতে চায়।
নতুন কমান্ড ব্যবস্থার আওতায় মারজাহ এলাকায় চলমান অভিযানসহ হেলমান্দের সব অভিযান পরিচালনার জন্য দুই-তারকা বিশিষ্ট এক মেরিন জেনারেলকে দায়িত্বে রাখার কথা বিবেচনা করা হচ্ছে।
এতে করে দক্ষিণ আফগানিস্তানে নিয়োজিত ব্রিটিশ নেতৃত্বাধীন কমান্ড এর জন্য কান্দাহারে নতুন অভিযান পরিচালনায় মনোনিবেশ করার পথ সুগম হবে।
মার্কিন এক প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, "হেলমান্দ প্রদেশে অভিযান পরিচালনার কথা মাথায় রেখে আমরা নতুন কমান্ড কাঠামো প্রতিষ্ঠার অপেক্ষায় আছি। রণক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার জন্য নতুন এই কমান্ড কাঠামো আরও বেশি ভাল হবে। এটি একটি বিকল্প।"
নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, যে কোনও পরিবর্তনই করা হবে স
bdnews24