২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিলিতে ফের ভুমিকম্প, আতঙ্ক

চিলিতে আবারও ভূমিকম্প হয়েছে। বড় ধরনের ভূমিকম্পের পাঁচদিন পর বুধবার রাতে এই ভূমিকম্পের ফলে চিলিবাসী আতঙ্কে ছোটাছুটি শুরু করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2010, 06:50 AM

Updated : 24 Aug 2022, 07:16 PM

কনসেপসিও, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চিলিতে আবারও ভূমিকম্প হয়েছে। বড় ধরনের ভূমিকম্পের পাঁচদিন পর বুধবার রাতে এই ভূমিকম্পের ফলে চিলিবাসী আতঙ্কে ছোটাছুটি শুরু করে। ভূমিকম্প পরবর্তী এই ভূমিকম্পের পর নতুন করে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা তুলে নেওয়া হয়। চিলির কর্তৃপক্ষ দেশবাসীর প্রতি শান্ত থাকার আহবান জানিয়েছেন। কর্মকর্তারা জানান, এই ভূমিকম্পের তীব্রতা ছিলো রিকটার স্কেলে ৬ দশমিক ১। ভুমিকম্প অনুভুত হওয়ার সঙ্গে সঙ্গে কনসেপসিও শহরের বাসিন্দারা ভয়ে ছোটাছুটি শুরু করে। এর আগে গত শনিবার ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যায় চিলি। এতে ৮ শ ২ জন নিহত হয়েছে। বহু লোক আহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরও অনেকে। ভূমিকম্প বিধ্বস্ত দেশটির অনেক শহরে লুটপাট শুরু হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪ হাজার সৈন্য মোতায়েন করা হয়েছে। কনসেপসিও ও অন্যান্য শহরে সান্ধ্য আইন জারি ও সেনা টহল বাড়ানো হয়েছে। কর্মকর্তারা জানান, শনিবারের ভূমিকম্পের ক্ষয়ক্ষতির শোক কাটিয়ে উঠতে না উঠতেই নতুন ভুমিকম্পের ফলে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে চিলির দুর্গত মানুষ। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মিশেল ব্যাশেলে দেশবাসীর প্রতি শান্ত থাকার এবং ধৈর্য্য ধরার আহবান জানিয়েছে। আবেগঘন কণ্ঠে তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, সরবরাহ করার মত পর্যাপ্ত খাদ্য, পানি ও জ্বালানি রয়েছে। তিনি বলেন, লুটপাটকারীদের গ্রেপ্তার করা হবে। তাদের গ্রেপ্তারের জন্য সেনাবাহিনী জোর পদক্ষেপ নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১২৪০ঘ.