২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন উত্তর কোরিয়ার পরমাণু দূত

উত্তর কোরিয়ার শীর্ষ পরমাণু দূত মার্চের শুরুর দিকে যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা করছেন। স্থবির হয়ে পড়া পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা আবার শুরুর লক্ষ্যে বৈঠক করতে পারেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2010, 07:00 PM

Updated : 24 Aug 2022, 07:12 PM

সিউল (বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম/ রয়টার্স)- উত্তর কোরিয়ার শীর্ষ পরমাণু দূত মার্চের শুরুর দিকে যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা করছেন। স্থবির হয়ে পড়া পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা আবার শুরুর লক্ষ্যে বৈঠক করতে পারেন তিনি। বুধবার দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউ মুয়াং-হয়ান একথা জানিয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গত সপ্তাহে পিয়ংইয়ং পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা বয়কট করার পদক্ষেপ থেকে শিগগিরই সরে আসবে এমন লক্ষণ দেখে উৎসাহিত হয়েছেন বলে মন্তব্য করার পর উত্তর কোরিয়ার দূতের যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার এ খবর এল। একটি সংবাদ বিজ্ঞপ্তিতে ইউ বলেছেন, "কিম কায়ে গুয়ান একটি শিক্ষা প্রতিষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন। কিন্তু যৃক্তরাষ্ট্রের কর্মকর্তারা সরাসরি আলোচনায় বসতে ততটা আগ্রহী নন যদি না তাতে পরমাণু অস্ত্র নিয়ে আলোচনার সম্ভাবনা থাকে।" ইউ এক বিবৃতিতে বলেন, "উত্তর কোরিয়ার ভাইস পররাষ্ট্রমন্ত্রী কিম-কায়ে-গুয়ান যুক্তরাষ্ট্রের একটি একাডেমিক কমিউনিটির আমন্ত্রণে সেখানে যাচ্ছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১২৫৫ ঘ.