২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের পরমাণু কর্মসূচি মোকাবেলায় প্রস্তুত জাতিসংঘ

পরমাণু কর্মসূচি বিরোধে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব নিয়ে কাজ শুরু করতে প্রস্তুত জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট মঙ্গলবার এ কথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2010, 02:06 PM

Updated : 24 Aug 2022, 07:13 PM

জাতিসংঘ, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পরমাণু কর্মসূচি বিরোধে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব নিয়ে কাজ শুরু করতে প্রস্তুত জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট মঙ্গলবার এ কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা ইতোমধ্যেই চীনকে ইরানে নিষেধাজ্ঞা আরোপের প্রয়োজনীয়তার বিষয়টি বোঝাতে চেষ্টা করছে। জাতিসংঘে গ্যাবনের রাষ্ট্রদূত এবং মার্চে নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট ইমানুয়েল ইসুজে-গনডেট বলেন, ইরানের পরমাণু ইস্যুটি ১৫ সদস্যের চলতি মাসের বৈঠকের আলোচ্যসূচিতে নেই। তবে পরিষদের সদস্যরা এখনও বিষয়টি নিয়ে বৈঠক ডাকতে পারে। তিনি দোভাষীর মাধ্যমে সাংবাদিকদের বলেন," আমরা মনে করছি এ ইস্যুটি মার্চেই আলোচনার টেবিলে আসতে পারে। তবে এখন আমরা অপেক্ষা করছি। চলমান প্রক্রিয়া অনুসরণ করছি আমরা। বিষয়টি নিয়ে কাজ শুরু করতে আমরা সঠিক সময়ের অপেক্ষায় আছি।" এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক পশ্চিমা কূটনীতিকরা রয়টার্সকে জানান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি মিলে ইরানের উপর চার বারের মতো জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপের খসড়া প্রস্তাব তৈরি করেছে এবং তারা আশা করছে এ প্রস্তাব চীন ও রাশিয়া সমর্থন করবে। পশ্চিমা দেশগুলো এক্ষেত্রে চীন ও রাশিয়ার সমর্থন লাভ করলে শিগগিরই ইরানের ওপর জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞা আরোপ নিয়ে আলোচনা শুরু হবে। তবে কূটনীতিকরা বলছেন, চীনকে আলোচনায় রাজি করানো কঠিন হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৯৫৬ ঘ.