২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উগান্ডায় ভূমিধসে নিহত ৮০, নিখোঁজ অগণিত

উগান্ডায় ভূমিধসে কমপক্ষে ৮০ জন নিহত হয়েছে। আরও প্রায় ৩০০ জন চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2010, 11:57 AM

Updated : 24 Aug 2022, 07:13 PM

কামপালা, মার্চ ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ রয়টার্স)- উগান্ডায় ভূমিধসে কমপক্ষে ৮০ জন নিহত হয়েছে। আরও প্রায় ৩০০ জন চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। গ্রামবাসীরা সাধারণ কিছু হাতিয়ার দিয়ে অথবা খালিহাতেই চাপা পড়া কেউ বেঁচে আছে কিনা তার খোঁজ করছে। সরকারের একজন মন্ত্রী এবং উগান্ডার গণমাধ্যম মঙ্গলবার এ কথা জানায়। উগান্ডা গণমাধ্যম জানায়, পশ্চিমাঞ্চলের বুদুদা শহরের ইলগন পর্বতের পাদদেশের পাহাড়ে ভূমিধ্বসে পুরো একটি গ্রাম চাপা পড়েছে। গত সোমবার রাতে সাত ঘন্টাব্যাপী ভারি বর্ষণে এ ঘটনা ঘটে। দুর্যোগের প্রস্তুতি ও শরণার্থী বিষয়ক মন্ত্রী তারসিস কাবওয়েগিয়ের রয়টার্সকে বলেছেন, "সার্বশেষ প্রাপ্ত তথ্য মতে, এ পর্যন্ত ৮০ টি মৃতদেহ টেনে বের করা হয়েছে।" স্থানীয় এনটিভিতে দেখানো হয়েছে, মাটি ও বাঁশ নির্মিত ঘরগুলো মাটির নিচে চাপা পড়ে চ্যাপ্টা হয়ে গেছে। মন্ত্রী বলেন, আশংকা করা হচ্ছে কমপক্ষে ৩০০ লোক মাটি চাপা পড়েছে। ওই অঞ্চলে বৃষ্টি বাড়তে থাকায় আরও ভূমিধসেরও আশঙ্কা করা হচ্ছে বলে জানান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৪২ ঘ.