বাগদাদ, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের দুটি পুলিশ স্টেশন ও একটি হাসপাতালে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় বুধবার কমপক্ষে ৩৩ জন নিহত এবং ৫৫ জন আহত হয়েছে। ইরাকে জাতীয় নির্বাচনের মাত্র কয়েকদিন আগে এ হামলা হল।
ইরাকে রোববার পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। ২০১১ সালে মার্কিন সেনাদের ইরাক ছেড়ে চলে যাওয়ার আগে যুদ্ধবিধ্বস্ত এ দেশটিতে এ নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, প্রথমে দুজন হামলাকারী বিস্ফোরকবাহী গাড়ি নিয়ে মধ্য ও পশ্চিম বাকুবার দুটি পুলিশ স্টেশনে হামলা চালায়।
আর তিন নম্বর আত্মঘাতী হামলাকারী শহরের যে হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছিল সেখানে গিয়ে দেহে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছে পুলিশ।
বাকুবা বাগদাদ থেকে ৬৫ কিমি উত্তর-পূর্বে সংঘর্ষপ্রবণ দিয়ালা প্রদেশের রাজধানী । এ প্রদেশে এখনও আল কায়েদার মতো সুন্নি ইসলামী জঙ্গিরা ইরাকের নিরাপত্তা ও মার্কিন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।
রোববার ইরাকে অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচনের আগে এটাই সা
bdnews24