২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান সরকারের পদক্ষেপের সমালোচনায় যুক্তরাষ্ট্র

আফগানিস্তান সরকারের গণমাধ্যমের স্বাধীনতা খর্ব এবং ইলেক্টোরাল কমপ্লেইন্টস কমিশন থেকে বিদেশি পর্যবেক্ষকদের বাদ দেওয়ার পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2010, 05:12 AM

Updated : 24 Aug 2022, 07:14 PM

ওয়াশিংটন, মার্চ ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তান সরকারের গণমাধ্যমের স্বাধীনতা খর্ব এবং ইলেক্টোরাল কমপ্লেইন্টস কমিশন থেকে বিদেশি পর্যবেক্ষকদের বাদ দেওয়ার পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। তবে শাস্তি হিসাবে আফগানিস্তানে সাহায্য বন্ধের হুমকি এখনও দেয়নি ওয়াশিংটন। আফগানিস্তান সরকার সোমবার তালেবান হামলার খবর প্রকাশ ও প্রচার নিষিদ্ধ করেছে। কারণ, এধরনের কোনও খবর প্রচার হলে তা জঙ্গিদেও সাহস আরও বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করছে সরকার। যুক্তরাষ্ট্রের আফগান ও পাকিস্তান বিষয়ক বিশেষ দূত রিচার্ড হলব্র"ক বলেছেন, তালেবান হামলার খবর প্রচার নিষিদ্ধ হওয়ার পর তিনি এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আফগান সরকারকে নিয়ে তাদের উদ্বেগের বিষয়টি তুলে ধরবেন। আফগান সরকার শিগগিরই গণমাধ্যমের যে নতুন গাইডলাইন ঘোষণা করবে সে সম্পর্কে জিজ্ঞেস করা হলে হলব্র"ক সাংবাদিকদের বলেন, "আমরা নিশ্চিতভাবেই গণমাধ্যমের স্বাধীনতাকে সমর্থন করি। আমরা সংবাদপত্রের ওপর বিধি-নিষেধ পছন্দ করি না।" যুক্তরাষ্ট্রের অপছন্দনীয় আরেকটি পদক্ষেপে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই স