২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেনে টিমোশেঙ্কোর কোয়ালিশন সরকারের পতন

পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা প্রমান করতে ব্যর্থ হওয়ায় ইউক্রেনে প্রধানমন্ত্রী ইউলিয়া টিমোশেঙ্কোর নেতৃত্বাধীন কোয়ালিশন সরকারের পতন ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2010, 02:48 PM

Updated : 24 Aug 2022, 07:11 PM

কিয়েভ, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা প্রমান করতে ব্যর্থ হওয়ায় ইউক্রেনে প্রধানমন্ত্রী ইউলিয়া টিমোশেঙ্কোর নেতৃত্বাধীন কোয়ালিশন সরকারের পতন ঘটেছে। মঙ্গলবার পার্লামেন্টের স্পিকার একথা জানান। সরকারের পতন ঘটলেও টিমোশেঙ্কো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন। গত মাসে প্রেসিডেন্ট নির্বাচনে তিনি তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ভিক্টর ইয়ানুকোভিচের কাছে হেরে যান। কিন্তু টিমোশেঙ্কো পরাজয় মেনে আদালতের শরণাপন্ন হন। পার্লামেন্টের স্পিকার ভোলোদিমির লিতভিন কোয়ালিশন সরকার ভেঙ্গে যাওয়ার কথা ঘোষণা করে বলেন, পার্লামেন্টে বিরোধী দলগুলোর সদস্যরা একাট্টা হয়েছেন। কোয়ালিশন সরকারের শরিকরা সরকার টিকিয়ে রাখার জন্য প্রয়োজনীয় সমর্থন আদায় করতে পারেনি। তিনি বলেন, কোয়ালিশন সরকার প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা প্রমান করতে ব্যর্থ হয়েছে। স্পিকার লিতভিন পার্লামেন্টে বলেন, "ইউক্রেনের সংবিধান অনুযায়ী আমি কোয়ালিশন সরকারের কার্যকারিতা প্রত্যাহারের ঘোষণা করছি।" টিমোশেঙ্কোর সরকার পতনের ফলে বিরোধী দলীয় নেতা ইয়ানুকোভিচের সরকার গঠনের পথ তৈরি হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/ কেএমএস/২০৪৫ঘ.