২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে আবাসিক ভবনে ডিনামাইট বিস্ফোরণ, নিহত ১৯

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় তাইজ শহরে মঙ্গলবার একটি আবাসিক ভবনের ভূ-গর্ভস্থ অংশে ডিনামাইট বিষ্ফোরণে ১৯ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2010, 02:01 PM

Updated : 24 Aug 2022, 07:11 PM

সানা, মার্চ ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় তাইজ শহরে মঙ্গলবার একটি আবাসিক ভবনের ভূ-গর্ভস্থ অংশে ডিনামাইট বিষ্ফোরণে ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৫ জন। তাদের অবস্থা আশঙ্কাজনক। বিষ্ফোরণে ভবনটি ধসে পড়ে। হতাহতরা সবাই ওই ভবনে ঘুমিয়ে ছিলো। একজন কর্মকর্তা জানান, ভবনের ভূগর্ভস্থ জায়গায় ডিনামাইট মজুত করে রাখা হয়েছিলো বলে ধারণা করা হচ্ছে। তাইজ শহরের স্থানীয় একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, "আমরা ধারণা করছি এটা ডিনামাইটই হবে।" এর আগে আল জাজিরার খবরে বলা হয়েছিলো যে, একটি আতশবাজির গুদামে এ বিস্ফোরণ ঘটেছে। কর্মকর্তারা জানান, ভোর রাতে এ বিস্ফোরণ ঘটে। এর ফলে ৬ টি আবাসিক অ্যাপার্টমেন্ট বিশিষ্ট ৩ তলা ভবনটি বিধ্বস্ত হয়। তাছাড়া পাশের দুটি ভবনেরও আংশিক ক্ষতি হয়েছে। ধ্বংসস্তুপ থেকে এ পর্যন্ত কমপক্ষে ৯ টি মৃতদেহ টেনে বের করা হয়েছে। আরও ১০ টি মৃতদেহ চাপা পড়ে আছে বলে উদ্ধারকর্মীরা ধারণা করছে। কর্মকর্তারা জানান, একজন ইয়েমেনি ঠিকাদার বিষ্ফোরকগুলো মজুদ রেখেছিলেন বলে ধারণা করা হচ্ছে। রাস্তা নির্মাণের জন্য পাহাড় ধ্বংস করতে এগুলো ব্যবহার করা হতো। বিস্ফোরণের ব্যাপারে তদন্ত চলছে। কিন্তু প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী ব্যাপারটিকে একটি দূর্ঘটনা ছাড়া আর কিছুই বলা যাচ্ছেনা। গত ডিসেম্বরে আমেরিকাগামী একটি জাহাজ বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার ব্যার্থ প্রচেষ্টার অভিযোগে অভিযূক্ত হয় ইয়েমেনের আল-কায়েদা বাহিনী। আর এর পর থেকেই ইয়েমেন পাশ্চাত্য নিরাপত্তার জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বি/কেএমএস/১৮৪৫ঘ.