২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাবহো হত্যাকাণ্ডে ব্যবহৃত ক্রেডিট কার্ড খতিয়ে দেখুন : দুবাই

দুবাইয়ে হামাস নেতা মাহমুদ আল মাবহোর হত্যাকাণ্ডে হত্যাকারীদের ব্যবহৃত ক্রেডিট কার্ডগুলো মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইকে খতিয়ে দেখতে বলেছে দুবাই পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2010, 12:00 PM

Updated : 24 Aug 2022, 07:12 PM

দুবাই, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুবাইয়ে হামাস নেতা মাহমুদ আল মাবহোর হত্যাকাণ্ডে হত্যাকারীদের ব্যবহৃত ক্রেডিট কার্ডগুলো মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইকে খতিয়ে দেখতে বলেছে দুবাই পুলিশ। মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের একটি সংবাদপত্রে এ খবর প্রকাশিত হয়। পত্রিকাটি জানায়, তদন্তে দুবাইয়ের একটি বিলাসবহুল হোটেলে ১৯ জানুয়ারি নিহত হামাস কমান্ডার মাহমুদ আল মাবহোর হত্যাকাণ্ডে যে কোনও ধরনের ইসরায়েলি সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হবে। দুবাই পুলিশের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, "২৭ জন সন্দেহভাজন হত্যাকারীর ১৩ জনই বিমানের টিকেট কেনা ও হোটেলের কক্ষ বরাদ্দের জন্য আমেরিকার আঞ্চলিক ব্যাংক মেটাব্যাংকের ইস্যু করা প্রি-পেইড মাস্টারকার্ড ব্যবহার করে।" সোমবার দুবাই পুলিশ প্রধান দাহি খালফান তামিম বলেন, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ দুবাই ও অন্যান্য দেশকে অপমান করেছে। সন্দেহভাজন হত্যাকারীরা হত্যাকাণ্ডে এসব দেশের নিরপরাধ নাগরিকদের জাল পাসপোর্ট ব্যবহার করে। তামিম আরও জানান, ২৭ জনের হত্যাকারী দলকে চিহ্নিত করা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৭৪৫ঘ.