২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পানচেন লামাকে জনপ্রিয় করতে চীনের পদক্ষেপ

তিব্বতের পরবর্তী ধর্মীয় নেতা দালাইলামা হিসেবে চীনের নির্বাচিত পানচেন লামাকে জনপ্রিয় করে তোলার জন্য চীন পদক্ষেপ নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2010, 11:17 AM

Updated : 24 Aug 2022, 07:10 PM

বেইজিং, মার্চ ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টর্স)- তিব্বতের পরবর্তী ধর্মীয় নেতা দালাইলামা হিসেবে চীনের নির্বাচিত পানচেন লামাকে জনপ্রিয় করে তোলার জন্য চীন পদক্ষেপ নিয়েছে। বর্তমানে নির্বাসিত দালাইলামার বিকল্প হিসেবে চীন পানচেনলামাকে পরবর্তী দালাইলামা হিসেবে গড়ে তুলছে। চীনের রাষ্ট্রীয় সংবাদসংস্থা সিনহুয়া সোমবার জানিয়েছে, সদ্য কৈশোর পেরোনো পানচেন লামাকে জাতীয় কমিটির উপদেষ্টা করা হয়েছে। এ সপ্তাহে ওই কমিটির বার্ষিক সভা অনুষ্ঠিত হবে। দালাই লামা বানানোর জন্য চীন ১৯৯৫ সালে পানচেনকে নির্বাচিত করে। তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামাকে চীন বিচ্ছিন্নতাবাদী আখ্যা দিয়ে থাকে। ১৯৫৯ সালে চীনের বিরুদ্ধে একটি ব্যর্থ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যান দালাই লামা। দালাই লামা জানিয়েছেন, তিনি তিব্বতে বৃহত্তর স্বায়ত্তশাসন চান। তিব্বতিদের বিশ্বস্ততা অর্জন ও আন্তর্জাতিকভাবে স্বীকৃতির জন্য চীন ক্রমান্বয়ে পানচেন লামাকে জনসম্মুখে উপস্থাপন করছে। চীনের 'পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স' এর জাতীয় কমিটিতে ব্যক্তিগত উদ্যোক্তা এবং ধর্মীয় ও সংস্কৃতি ক্ষেত্রের ১৩ জন ব্যক্তিত্বকে ডাকা হয়েছে। পানচেন লামা এদের মধ্যে একজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/কেএমএস/১৬৫০ঘ.