২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকে গ্রেনেড বিস্ফোরণের পর ব্যাংককে নিরাপত্তা জোরদার

থাইল্যান্ডের সবচেয়ে বড় ব্যাংকের শাখা অফিসের বাইরে দুটো গ্রেনেড বিস্ফোরিত হওয়ার পর ব্যাংককে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2010, 07:24 AM

Updated : 24 Aug 2022, 07:09 PM

ব্যাংকক, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ জ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডের সবচেয়ে বড় ব্যাংকের শাখা অফিসের বাইরে দুটো গ্রেনেড বিস্ফোরিত হওয়ার পর ব্যাংককে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভা রোববার রাজধানীতে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেন। গ্রেনেড বিস্ফোরণে ব্যাংকের সামান্য ক্ষতি হলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি। থাইল্যান্ডের সবচেয়ে বড় ব্যাংকক ব্যাংক পিসিএল-এর চারটি শাখায় শনিবার রাতে চারটি গ্রেনেড হামলা চালানো হয়। এর মধ্যে দুটি গ্রেনেড বিস্ফোরিত হয়। এতে টেলিফোন বুথ, ব্যাংক ভবনের জানালার কাঁচ ভেঙ্গে যায়। বাকি দুটো গ্রেনেড নিস্ক্রিয় করা হয়। ক্ষমতা অপব্যবহার করে অবৈধ সম্পত্তি অর্জনের দায়ে আদালত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার ২ শ ৩০ কোটি ডলারের পারিবারিক সম্পত্তি থেকে ১শ ৪০ কোটি ডলার বাজেয়াপ্ত করার আদেশ দেওয়ার এক রাত পরেই এ সহিংসতার ঘটনা ঘটল। স