২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারণ জারদারি

যানজটে আটকা পড়ে পাকিস্তানের কোয়েটায় অটো রিকশায় সন্তান প্রসব করেছেন এক নারী। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির গাড়িবহর যাওয়ার কারণে বৃহস্পতিবার পুলিশ বিভিন্ন সড়ক আটকে দেয়, তাতেই এ ভোগান্তিতে পড়তে হয় ওই নারীকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2010, 11:50 AM

Updated : 24 Aug 2022, 07:07 PM

কোয়েটা, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যানজটে আটকা পড়ে পাকিস্তানের কোয়েটায় অটো রিকশায় সন্তান প্রসব করেছেন এক নারী। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির গাড়িবহর যাওয়ার কারণে বৃহস্পতিবার পুলিশ বিভিন্ন সড়ক আটকে দেয়, তাতেই এ ভোগান্তিতে পড়তে হয় ওই নারীকে। "পুলিশকে অনেক কাকুতি-মিনতি করেছি, অবস্থাটা বুঝিয়ে বলেছি, কিন্তু কাজ হয়নি", বলেন ওই নারীর ভাই মোহাম্মদ জাফর। তবে মা ও নবজাতক ছেলেটি ভালো আছে বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি। পাকিস্তানসহ বিভিন্ন দেশেই ভিআইপিদের যাতায়াতের সময় সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়, এতে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। সরকারি কর্মকর্তারা অবশ্য বলছেন, নিরাপত্তার কারণেই এ পদক্ষেপ নিতে হচ্ছে। মোহাম্মদ জাফর তার বোনের এ দুর্ভোগের জন্য নিরাপত্তার কড়াকড়ি নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। এদিকে প্রেসিডেন্ট জারদারিও ঘটনাটি শুনে মর্মাহত হয়েছেন বলে সেদেশের সরকারি সংবাদ সংস্থা এপিপি জানিয়েছে। তিনি বলেছেন, এ ধরনের ক্ষেত্রে বিকল্প রাস্তায় জনসাধারণ যেন চলতে পারে, অবশ্যই তার ব্যবস্থা রাখা উচিত। ওই ঘটনার তদন্তেরও নির্দেশ দিয়েছেন জারদারি। জঙ্গি হামলার আশঙ্কায় পাকিস্তানে প্রেসিডেন্টের নিরাপত্তা নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সব সময় তৎপর থাকতে হয়। সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ দুই দফা হামলা থেকে বেঁচে যান। জারদারির স্ত্রী বেনজির ভুট্টোও বোমা হামলায় নিহত হয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১২২০ ঘ.