পারাচিনার, পাকিস্তান, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের কারাক শহরে শনিবার একটি পুলিশ স্টেশনে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় তিন পুলিশ ও এক শিশু নিহত হয়েছে।
হামলায় আরো ১৩ জন আহত হয়েছে বলে পুলিশ জানায়।
শহরের পুলিশ কর্মকর্তা গুল সাদি খান রয়টার্সকে বলেন, "বিস্ফোরণে পুলিশ স্টেশনের একটি অংশ এবং পাশের একটি মসজিদ বিধ্বস্ত হয়েছে।"
হামলায় তিন পুলিশ নিহত হওয়ার খবর জানিয়ে তিনি বলেন, ধংসস্তূপের ভেতর আরো মানুষ আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।
পথচারী এক শিশুও হামলায় নিহত হয় বলে আরেক পুলিশ কর্মকর্তা জানান।
আল কায়েদার মদদপুষ্ট পাকিস্তানি জঙ্গিরা প্রায়ই নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়ে থাকে। গত বছর অক্টোবরে জঙ্গিদের প্রধান আস্তানায় পাকিস্তানি সেনাবাহিনী অভিযান শুরু করায় এ তারা হামলা বাড়িয়ে দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমআই/১৩৩২ ঘ.
bdnews24