২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাকসিন পরিবারের ১৪০ কোটি ডলারের সম্পত্তি জব্দ

থাইল্যান্ডের সুপ্রিম কোর্ট শুক্রবার সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার পরিবারের ১৪০ কোটি ডলারের সম্পত্তি জব্দ করেছে। থাকসিনের ক্ষমতার অপব্যবহারের দায়ে তার সম্পত্তি জব্দ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2010, 04:09 PM

Updated : 24 Aug 2022, 07:05 PM

ব্যাংকক, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- থাইল্যান্ডের সুপ্রিম কোর্ট শুক্রবার সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার পরিবারের ১৪০ কোটি ডলারের সম্পত্তি জব্দ করেছে। থাকসিনের ক্ষমতার অপব্যবহারের দায়ে তার সম্পত্তি জব্দ করা হয়। তবে জব্দ সম্পত্তির পরিমাণ যা আশা করা হয়েছিল তার চেয়ে অনেক কম। তবে এ সিদ্ধান্ত সরকারবিরোধী কিছু গ্রপকে তুষ্ট করবে বলে মনে করা হচ্ছে। কর্তৃপক্ষ এ রায়ের বিরুদ্ধে বড় ধরনের কোনও সহিংসতার আশঙ্কা না করলেও নিরাপত্তা রক্ষার্থে হাজার হাজার সেনা পুলিশ মোতায়েন করেছে। সম্পত্তি জব্দের সিদ্ধান্তের আগে আগে থাইল্যান্ডের বিচারকরা থাকসিনের সম্পত্তি জব্দ মামলার দীর্ঘ রায়ে বলেন, পারিবারিক ব্যবসায় অনৈতিক সুবিধা লাভের জন্য থাকসিন ক্ষমতার অপব্যবহার করেছেন। বিচারকরা জানান, থাকসিন এবং তার সাবেক স্ত্রী পোতামান না পমবেরা ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান শিন কর্পোরেশনের মালিকানার অংশীদারিত্ব গোপন করেন এবং ওই কোম্পানিকে লাভজনক করতে সহায়ক সরকারি নীতি প্রণয়ন করে ক্ষমতার অপব্যবহার করেন। এতে করে থাকসিনের ২ দশমিক ৩ ডলার মূল্যের পারিবারিক সম্পত্তি সরকারিভাবে জব্দ হওয়ার সম্ভাবনা দেখা দেয়। নয়জন বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চটি দীর্ঘ প্রতীক্ষিত এ রায় পড়া শুরু করে শুক্রবার বেলা ১ টা ৩০ মিনিটে। বিশ্লেষকরা ধারণা করছিলেন, বিচারকরা থাকসিনের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্তের রায় দিতে পারেন কিংবা সম্পত্তির কিছু অংশ থাকসিনের জন্য রেখে বাকিটা বাজেয়াপ্ত করতে পারেন। অবশ্য দ্বিতীয় সিদ্ধান্তটিই সবদিক থেকে শুভ হতে পারে বলে মত দেন তারা। থাইল্যান্ডের তহবিল ব্যবস্থাপনা সংস্থার প্রধান তদন্ত কর্মকর্তা প্রাপাস তন্পিবুলসাক বলেন, "অর্থ বাজারের বিবেচনায় আংশিক ম্পত্তি বাজেয়াপ্তকরণই পছন্দনীয়। কারণ এতে দু পক্ষই বিজয় দাবি করতে পারবে।" দু'বার দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত থাকসিন ২০০৬ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন এবং অবৈধ সম্পত্তির জন্য দোষী সাব্যস্ত হন। থাকসিন দুবাইয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। সম্পত্তি বাজেয়াপ্তের বিরুদ্ধে লড়াই করে যাবেন বলে জানিয়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএইচ/এলকিউ/১৯৫৭ ঘ.ৃ