২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ক্ষমতার অপব্যবহার করেছেন থাকসিন'

থাইল্যান্ডের বিচারকরা সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সম্পত্তি জব্দ মামলার দীর্ঘ রায়ে বলেছেন, পারিবারিক ব্যবসায় অনৈতিক সুবিধা লাভের জন্য থাকসিন ক্ষমতার অপব্যবহার করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2010, 01:05 PM

Updated : 24 Aug 2022, 07:06 PM

ব্যাংকক, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডের বিচারকরা সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সম্পত্তি জব্দ মামলার দীর্ঘ রায়ে বলেছেন, পারিবারিক ব্যবসায় অনৈতিক সুবিধা লাভের জন্য থাকসিন ক্ষমতার অপব্যবহার করেছেন। ফলে থাকসিনের ২ দশমিক ৩ ডলার মূল্যের পারিবারিক সম্পত্তি সরকারিভাবে জব্দ হওয়ার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে। নয়জন বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চটি দীর্ঘ প্রতীক্ষিত এ রায় পড়া শুরু করে শুক্রবার বেলা ১ টা ৩০ মিনিটে। তবে পুরো রায় পড়তে বেশ কয়েক ঘণ্টা লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ৬০ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রীর সমর্থকরা রাজধানী ব্যাংককে সহিংসতা চালাতে পারে