২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাকসিনের সম্পত্তি জব্দ মামলার রায় শুরু

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার ২ দশমিক ৩ মিলিয়ন ডলারের জব্দ পারিবারিক সম্পত্তি সরকার জব্দ করতে পারবে কি-না, সে বিষয়ে সুপ্রিম কোর্টের বিচারকরা শুক্রবার বিকেলে রায় পড়া শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2010, 09:21 AM

Updated : 24 Aug 2022, 07:06 PM

ব্যাংকক, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার ২ দশমিক ৩ মিলিয়ন ডলারের জব্দ পারিবারিক সম্পত্তি সরকার জব্দ করতে পারবে কি-না, সে বিষয়ে সুপ্রিম কোর্টের বিচারকরা শুক্রবার বিকেলে রায় পড়া শুরু করেছে। নয় জন বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চটি দীর্ঘ প্রতীক্ষিত এ রায় পড়া শুরু করে শুক্রবার বেলা ১ টা ৩০ মিনিটে। তবে পুরো রায় পড়তে বেশ কয়েক ঘণ্টা লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। দু'বার দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত থাকসিন ২০০৬ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন এবং অবৈধ সম্পত্তির জন্য দোষী সাব্যস্ত হন। থাকসিন দুবাইয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। সম্পত্তি বাজেয়াপ্তের বিরুদ্ধে লড়াই করে যাবেন বলে জানিয়েছেন তিনি। থাকসিনের সমর্থকরা যাতে কোনও সহিংসতা ঘটাতে না পারে এজন্য রাজধানী ব্যাংককের রাস্তায় হাজার হাজার পুলিশ ও সেনা সদস্যকে সর্তক পাহারায় রাখা হয়েছে। থাকসিনের মতাদর্শে উজ্জীবিত 'রেড শার্ট' আন্দোলনকারীরা গত এপ্রিলে একটি আঞ্চলিক সম্মেলন ভণ্ডুল করে দেয় এবং গত বছরের মধ্যে সবচেয়ে বড় ধরনের রাজনৈতিক সহিংসতার জন্ম দেয় থাইল্যান্ডের রাজপথে। তবে রের্ড শার্ট আন্দোলনকারীরা আগামী ১৪ মার্চ বাংককের রাস্তায় মিছিলের পরিকল্পনা করলেও শুক্রবার কোনও মিছিলের আয়োজন রাখেনি বলে জানায়। তবে থাকসিনের অন্যান্য সমর্থকরা ব্যাংককে জমায়েত হওয়ার পরিকল্পনা করছে। বিডিনিউজ টোয়েন্টিফো ডটকম/এএমএইচ/এলকিউ/১৭১৫ ঘ.