২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্যসেবা সম্মেলনে ওবামা-রিপাবলিকান মতবিরোধ

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওমাবা মার্কিনিদের জন্য স্বাস্থ্যসেবা খাত সংস্কারের যে প্রস্তাব করেছেন তার ওপর বৃহস্পতিবার অনুষ্ঠিত সম্মেলনে তুমুল বিতর্ক হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2010, 06:44 AM

Updated : 24 Aug 2022, 07:07 PM

ওয়াশিংটন, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন প্রেসিডেন্ট বারাক ওমাবা মার্কিনিদের জন্য স্বাস্থ্যসেবা খাত সংস্কারের যে প্রস্তাব করেছেন তার ওপর বৃহস্পতিবার অনুষ্ঠিত সম্মেলনে তুমুল বিতর্ক হয়েছে। বিরোধী দলীয় সদস্যরা সম্মেলনে এই প্রস্তাবের সঙ্গে অনেক বিষয়ে মতপার্থক্য প্রকাশ করেন। ফলে ওবামার এই স্বাস্থ্যসেবা সংস্কারের বিষয়ে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। ওয়াশিংটনে প্রেসিডেন্টের অতিথিশালার ব্লেয়ার হলে বৃহস্পতিবার দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। মার্কিন কংগ্রেসের সদস্যরা এতে অংশ নেন। প্রেসিডেন্ট ওবামা প্রায় ৪০ জন কংগ্রেস সদস্যের এই সম্মেলনে বলেন, মন্দা কাটিয়ে অর্থনৈতিক পরিস্থিতিকে একটি টেকসই অবস্থানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার এই স্বাস্থ্যসেবা সংস্কার প্রস্তাবটি 'বেশ জটিল'। ওবামার এই বক্তব্যের সঙ্গে ভিন্নমত পোষণ করেন রিপাবলিকানরা। তারা বলেন, ওবামা যে পরিকল্পণা করেছেন তা কাটছাট করা উচিত এবং অত্যন্ত স্বল্প পরিসরে তার এটা শুরু করা উচিত। সিনেটে দ্বিতীয় শীর্ষ রিপাবলিকান সদস্য জন কিল বলেন, আমাদের মধ্যে মৌলিক কিছু বিষয়ে মতপার্থক্য রয়েছে। আর এ কারনে আমরা এতে সায় দিতে পারি না। তিনি বলেন, ওবামার প্রস্তাবে স্বাস্থ্য সেবা ব্যবস্থায় ওয়াশিংটনের হাতে অনেক বেশি ক্ষমতা রাখা হয়েছে। এটা চিকিৎসক ও রোগীর জন্য উপযোগী নয়। তিনি আরও বলেন, আসলে দায়িত্বটা কার পাওয়া উচিত এই মৌলিক প্রশ্নটিতে এসে আমরা একমত হতে পারছি না। ওবামা আশা প্রকাশ করেন, তার স্বাস্থ্যসেবা পরিকল্পণায় যে সব ত্র"টি বিচ্যুতি রয়েছে এই সম্মেলনের মধ্য দিয়ে অনেকখানি কাটিয়ে ওঠা সম্ভব হবে। তিনি আরও বলেন, রিপাবলিকানদের সঙ্গে যে মতপার্থক্য তা কমিয়ে আনা হয়ত সম্ভব হবে না। কিন্তু তিনি মনে করেন, এর ফলে তার এই প্রচেষ্টায় গতি সঞ্চার হবে। তিনি কংগ্রেস সদস্যদের প্রতি রাজনৈতিক ও দলীয় দৃষ্টিভঙ্গির উর্ধ্বে থাকার আহবান জানান। সম্মেলনে ওবামার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী জন ম্যাককেইন ও অন্য রিপাবলিকান সদস্যরা তার প্রতি বাক্যবাণ ছুড়ে মারেন। এই প্রস্তাবটি এর আগে ওবামার ডেমোক্রেটিক পার্টির সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি পরিষদ ও সিনেটে পাস হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১২৩০ঘ.