২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘে ফকল্যান্ডের তেল বিরোধ

ফকল্যান্ড দ্বীপপুঞ্জে ব্রিটেনের তেল অনুসন্ধান সংক্রান্ত বিরোধ নিয়ে বুধবার জাতিসংঘে গেছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী জর্জ তাইয়ানা।(ভিডিও সহদেখুন)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2010, 02:12 PM

Updated : 24 Aug 2022, 07:04 PM

জাতিসংঘ, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ফকল্যান্ড দ্বীপপুঞ্জে ব্রিটেনের তেল অনুসন্ধান সংক্রান্ত বিরোধ নিয়ে বুধবার জাতিসংঘে গেছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী জর্জ তাইয়ানা। তেল অনুসন্ধানের জন্য ফকল্যান্ডে ব্রিটেনের খনি খনন নিয়ে উভয়পক্ষের বিরোধের কথা জাতিসংঘ মহাসচিব বান কি মুনকে জানিয়েছেন তাইয়ানা। বানের সঙ্গে বৈঠক করার পর তিনি বলেন, তেল অনুসন্ধানের জন্য খনি খনন নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার লঙ্ঘন। তাইয়ানা বলেন, একতরফা অনেক কর্মকান্ডের মধ্যে এটিও একটি একতরফা কাজ। যুক্তরাজ্য এটি উপলব্ধি করতে পেরেছে। এ কাজকে আমরা স্পষ্টতই অবৈধ এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ প্রস্তাবনা পরিপন্থী বলেই মনে করছি। জাতিসংঘ বলেছে, দুপক্ষ অনুরোধ জানালে তারা এ বিরোধ নিষ্পত্তিতে মধ্যস্থতা করবে। ব্রিটেন বলেছে এ নিয়ে আলোচনার কিছু নেই। কিন্তু আর্জেন্টিনা এ ব্যাপারে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছে তারা এটি বন্ধ করতে সম্ভাব্য সবকিছু করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮০৯ ঘ.