২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানে নারী যাত্রীদের জন্য পৃথক টয়লেট

জাপানের 'অল নিপ্পন এয়ারওয়েজ' (এএনএ) আগামী মাস থেকে বিমান নারী যাত্রীদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা করছে। এয়ারওয়েজটির প্রায় সব আন্তর্জাতিক রুটের নারী যাত্রীদেরকেই এ সুবিধা দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2010, 09:50 AM

Updated : 24 Aug 2022, 07:05 PM

টোকিও, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপানের 'অল নিপ্পন এয়ারওয়েজ' (এএনএ) আগামী মাস থেকে বিমান নারী যাত্রীদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা করছে। এয়ারওয়েজটির প্রায় সব আন্তর্জাতিক রুটের নারী যাত্রীদেরকেই এ সুবিধা দেওয়া হবে। এএনএ একটি বিবৃতিতে জানিয়েছে, "এ সেবা প্রদানের জন্য তারা অসংখ্য অনুরোধ পেয়েছে।" সেইসঙ্গে এয়ারওয়েজটি আরও জানিয়েছে, এ টয়লেট বিমানের পশ্চাদভাগে থাকবে এবং সব শ্রেনীর টিকিটধারী নারী যাত্রীরা তা ব্যবহার করতে পারবেন। কর্মকর্তারা সংবাদসংস্থা কিয়োডোকে জানায়, ২০০৭ সালে অনলাইনে চালানো এক জরিপের পর নারীদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে এএনএ। ওই জরিপে অংশ নেওয়া ৯০ শতাংশ নারীর আলাদা টয়লেটের বিষয়টি পছন্দ হয়েছে বলে জানান। এয়ারওয়েজ কর্মকর্তারা আরও জানান, নারীরা পুরুষের সঙ্গে একই টয়লেট ব্যবহার পছন্দ করেন না। বিশেষ করে দূর পাল্লার নারী যাত্রীদের মধ্যে আলাদা টয়লেটের চাহিদা বেশি রয়েছে। এএনএ কর্মকর্তারা আরও জানান, দক্ষিণ কোরিয়ার 'কোরিয়ান এয়ারলাইন্স' এ নারী যাত্রীদের জন্য পৃথক টয়লেটের সুবিধা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/কেএমএস/১৫৩৭ ঘ.