নয়া দিল্লি, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভূতের ছবি দেখায় পটু দর্শকদের জন্য লোভনীয় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বলিউডের চলচ্চিত্র নির্মাতা রাম গোপাল বর্মা। কোনও দর্শক প্রেক্ষাগৃহে বসে একা একা তার নবনির্মিত ভূতের ছবি ভয় না পেয়ে শুরু থেকে শেষপর্যন্ত দেখতে পারলে তার জন্য নগদ ১০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছেন তিনি।
রাম গোপাল বর্মার নির্মিত ওই ভূতের ছবিটির নাম "ফুং-২। একই নামে তিনি এ সিরিজের প্রথম ছবিটি বানিয়েছিলেন ২০০৮ সালে। একটি পাপাত্মা কীভাবে একটি পরিবারকে ভয়াবহভাবে বিপদে ফেলে তা নিয়ে ছবিটি নির্মিত হয়েছিল।
ছবিটির মুক্তি উপলক্ষে মুম্বাইয়ে সাংবাদিকদের বর্মা বলেন," ছবি দেখে ভয় পা না এমন যে কেউ প্রেক্ষাগৃহে এসে ছবিটি দেখতে পারেন।"
বর্মা জানান, যে দর্শক এই চ্যালেঞ্জ গ্রহণ করবে তাদের হৃদপিণ্ড পর্যবেক্ষণের জন্য একটি যন্ত্র পরতে হবে এবং একই সঙ্গে একটি ক্যামেরাও বসানো থাকবে। যাতে করে ধরা যায় যে চোখ বন্ধ না করেই ওই দর্শক পুরো ছবিটি দেখেছে।
হৃদপিণ্ড পর্যবেক্ষণকারী যন্ত্রের ফলাফল সরাসরি প্রেক্ষাগৃহের বাইরে স
bdnews24