২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে খাদ্যমূল্য বৃদ্ধি নিয়ে হট্টগোলে পার্লামেন্ট মুলতবি

খাদ্যমূল্য বৃদ্ধি নিয়ে বিরোধীদলীয় সদস্যদের তুমুল হট্টগোলে মঙ্গলবার মুলতবি হয়ে গেছে ভারতের পার্লামেন্ট। এর মধ্য দিয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে সরকারের ওপর ক্রমবর্ধমান রাজনৈতিক চাপেরই আলামত পাওয়া যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2010, 11:30 AM

Updated : 24 Aug 2022, 07:01 PM

নয়া দিল্লি, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- খাদ্যমূল্য বৃদ্ধি নিয়ে বিরোধীদলীয় সদস্যদের তুমুল হট্টগোলে মঙ্গলবার মুলতবি হয়ে গেছে ভারতের পার্লামেন্ট। এর মধ্য দিয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে সরকারের ওপর ক্রমবর্ধমান রাজনৈতিক চাপেরই আলামত পাওয়া যাচ্ছে। মূল্যবৃদ্ধি নিয়ে বিতর্ক ও ভোটাভুটির বিরোধীদলীয় দাবি সরকার উড়িয়ে দেওয়ার পর বিরোধীদলীয় সদস্যরা পার্লামেন্টের নিুকক্ষে ব্যানার নিয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ করে। বিজেপি'র নেতা অরুণ জেটলি বলেন, "মূল্যবৃদ্ধি ইস্যুতে সরকার ব্যর্থ হয়েছে।" বিরোধীদের এই প্রতিবাদ-হট্টগোলের মুখে স্পিকার বুধবার পর্যন্ত পার্লামেন্টের অধিবেশন মুলতুবি ঘোষণা করেন। ভারত বিশ্ব অর্থনৈতিক মন্দা আশাতীতভাবে কাটিয়ে উঠছে। কিন্তু তারপরও খাদ্যের দাম দ্রুতগতিতে বেড়ে চলেছে। যা গত ১১ বছরের মধ্যে সর্বোচ্চ। সরকার ভয় পাচ্ছে, দেশের কোটি কোটি দরিদ্র মানুষকে নিয়ে। কারণ এরাই কংগ্রেসের ভোট ব্যাংক। গত বছর নির্বাচনে বিরোধীরা পরাজিত হলেও এ বছরের মূদ্রাস্ফীতি কংগ্রেস সরকারকে জব্দ করতে তাদের জন্য ভালো একটি হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। ছয় বছরের মন্দা গতির প্রবৃদ্ধি কাটিয়ে ভারতে এবারই প্রবৃদ্ধির পালে হাওয়া লেগেছিল। প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত না করে মূদ্রাস্ফীতির সমাধান খুঁজতে হবে সরকারকে। তবে মুদ্রাস্ফীতির ওপর বেশি নজর দিতে গেলে অর্থনৈতিক ঘাটতি দূর করতে কৃষি ও তেলের দামের মতো নানা ইস্যুতে সরকারের অর্থনৈতিক সংস্কার ব্যাহত হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৭১৮ ঘ.