ওয়াশিংটন, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বলেছেন, আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সামরিক অভিযান শান্তির পথটাকে আরও বিলম্বিত করছে। তিনি সোমবার এ কথা বলেন।
আফগানিস্তানে নিয়োজিত মার্কিন ও ন্যাটোর কমাণ্ডারদের বরাত দিয়ে গেটস ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, যতটা আশা করা হয়েছিলো তার চেয়ে ধীরগতির হলেও আমি এমন কিছু দেখছি না যা ভবিষ্যত পরিকল্পণায় প্রভাব ফেলতে পারে।
এদিকে আফগানিস্তানে ন্যাটোর সামরিক অভিযানে বেসামরিক লোক নিহত হওয়ার ঘটনা আফগান মিশনকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই সামরিক অভযান আফগান, ইউরোপীয় ও আমেরিকানদের সমর্থণ লাভে ব্যর্থ হতে পারে।
তালেবানের বিরুদ্ধে জয়লাভের জন্য আফগানিস্তানের স্থানীয় জনগনের সমর্থণ খুবই প্রয়োজন। কিন্তু ন্যাটোর বিমান হামলায় বেসামরিক প্রাণহানির ঘটনায় স্থানীয় জনগনের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে।
মার্কিন জয়েন্ট চীফস অব স্টাফের চেয়ারম্যান অ্যাডমিরাল মাইক মুলেন আফগানিস্তানে সর্বশেষ বেসামরিক প্রাণহানি প্রসঙ্গে ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, এটা একটা দুর্গম পথ। কিছু বুঝতে পারা খুবই কঠিন। লড়াইয়ের ময়দানে যে কমাণ্ডাররা রয়েছেন তাদের জন্য দ্বিতীয় কোন চিন্তা করার ক্ষেত্রে এগুলো সমস্যা হয়ে দাড়ায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১২২১ঘ.
bdnews24