২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেদারল্যান্ডস নির্ধারিত সময়েই আফগানিস্তান থেকে সৈন্য ফিরিয়ে নেবে

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী জান পিটার বাকেনেনদেস বলেছেন, আগামী আগস্টে নির্ধারিত সময়ের মধ্যেই আফগানিস্তান থেকে তার সৈন্যদের ফিরিয়ে আনা হবে। তিনি রোববার এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2010, 09:47 AM

Updated : 24 Aug 2022, 07:00 PM

আমস্টারডাম, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী জান পিটার বাকেনেনদেস বলেছেন, আগামী আগস্টে নির্ধারিত সময়ের মধ্যেই আফগানিস্তান থেকে তার সৈন্যদের ফিরিয়ে আনা হবে। তিনি রোববার এ কথা বলেন। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারকে কেন্দ্র করে শনিবার নেদারল্যান্ডসে কোয়ালিশন সরকারের পতন ঘটে। বাকেনেনদেস রোববার টেলিভিশনে এক সাক্ষাতকারে বলেন, কিছু না ঘটলে কোন কিছুর সমাপ্তি হতো না। আমরা কী করতে চাইছি তা তারা বুঝতে চায়নি। তিনি বলেন, এ বছরের শেষ নাগাদ সেখানে আমাদের আর কোন তৎপরতা থাকবে না। সরকার ভেঙ্গে যাওয়ার পর চালানো এক জনমত জরিপে দেখা গেছে, দেশের বেশিরভাগ মানুষ লেবার পার্টিকেই সমর্থণ করছে। বিদেশি মিশনে সৈন্য রাখার বিরোধীতা ও সরকার থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়ে লেবার পার্টি ঠিক করেছে বলে তারা মনে করছে। আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে লড়াইরত ন্যাটো বাহিনীতে নেদারল্যান্ডসের দু হাজার সৈন্য রয়েছে। তারা উরুজগান প্রদেশে মোতায়েন রয়েছে। স