২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুবাই হত্যাকাণ্ডে কূটনৈতিক ক্ষতি হবে না : ইসরায়েল

দুবাইয়ে হামাস নেতা হত্যাকাণ্ডে ইসরায়েলের কূটনৈতিক অঙ্গনে দীর্ঘমেয়াদী ক্ষতি বা এর গোয়েন্দা সংস্থা মোসাদের সুনাম ক্ষুন্ন হবে-এমন সম্ভাবনা রোববার নাকচ করে দিয়েছে ইসরায়েলি গোয়েন্দা বিশেষজ্ঞরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2010, 07:01 AM

Updated : 24 Aug 2022, 07:00 PM

জেরুজালেম, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুবাইয়ে হামাস নেতা হত্যাকাণ্ডে ইসরায়েলের কূটনৈতিক অঙ্গনে দীর্ঘমেয়াদী ক্ষতি বা এর গোয়েন্দা সংস্থা মোসাদের সুনাম ক্ষুন্ন হবে-এমন সম্ভাবনা রোববার নাকচ করে দিয়েছে ইসরায়েলি গোয়েন্দা বিশেষজ্ঞরা। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক প্রধান ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল উজি দাইয়ান আর্মি রেডিওতে বলেন, ঘটনা যেই ঘটিয়ে থাকুক, সর্বশেষ কথাটি হলো যে, সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ কাজই সম্পাদন হয়েছে। এদিকে দুবাই পুলিশ বলেছে, তারা একপ্রকার নিশ্চিত যে, মোসাদই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ রোববার জোর দিয়ে বলেছেন, এই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের কাঠগড়ায় দাড় করানো হবে। ওদিকে হামাস নেতা মাহমুদ আল-মাবহোর হত্যাকারীরা ইউরোপীয় নাগরিকদের পাসপোর্ট ব্যবহার করায় সোমবার ব্রাসেলসে ব্রিটিশ ও আইরিশ পররাষ্ট্রমন্ত্রীদের কঠোর জেরার মুখে পড়তে পারেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী আভিগডর লিবারম্যান। গোয়েন্দা কর্মকাণ্ড গোপন রাখার যে নীতি রয়েছে সে কথা উল্লেখ করে ইসরায়েল দুবাইয়ে হামাস নেতা হত্যার সঙ্গে মোসাদের জড়িত থাকার অভিযোগ স্বীকারও করেনি আবার নাকচও করে দেয়নি। ইউরোপীয় নাগরিকদের পাসপোর্ট ব্যবহারের বিষয়ে ব্যাখ্যা চেয়ে ব্রিটেন ও আয়ারল্যান্ড গত সপ্তাহে ইসরায়েলি রাষ্ট্রদূতকে ডেকে পাঠায়। এছাড়া ফ্রান্স ও জার্মাানিও ইসরায়েলের কাছে ব্যাখ্যা দাবি করে। ১৯ ফেব্র"য়ারি দুবাইয়ের একটি বিলাসবহুল হোটেলে হামাস নেতার লাশ পাওয়া যায়। ফিলিস্তিনি জঙ্গি সংগঠনটি এ হত্যার জন্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদকে অভিযুক্ত করছে। দুবাইও মোসাদকেই ইঙ্গিত করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/১২২৬ ঘ.