২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ভারত পরমাণু জ্বালানি অস্ত্র তৈরিতে লাগাতে পারে'

ভারত যুক্তরাষ্ট্র ও অন্যান্য পরাশক্তির কাছ থেকে পাওয়া পরমাণু জ্বালানি রূপান্তর করে এক বছরে মধ্যে ১০০টি পরমাণু অস্ত্র তৈরি করতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2010, 04:32 PM

Updated : 24 Aug 2022, 06:54 PM

জেনেভা, ফেব্রুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারত যুক্তরাষ্ট্র ও অন্যান্য পরাশক্তির কাছ থেকে পাওয়া পরমাণু জ্বালানি রূপান্তর করে এক বছরে মধ্যে ১০০টি পরমাণু অস্ত্র তৈরি করতে পারে। বৃহস্পতিবার জাতিসংঘে পাকিস্তানের রাষ্ট্রদূত জামির আকরাম জেনেভোয় সাংবাদিকদের কাছে এ আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, ভারত বৃহৎ শক্তিগুলোর সঙ্গে করা বেসামরিক পরমাণু চুক্তির আওতায় পাওয়া পরমাণু জ্বালানি অস্ত্র তৈরির কাজে লাগাতে পারে। কারণ এসব চুক্তিতে ভারতকে অবাধে উচ্চমানের সমৃদ্ধ ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম (ফিসাইল ম্যাটেরিয়াল) সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে। তিনি বলেন, এসব দ্বিপক্ষীয় চুক্তিতে পরমাণু অস্ত্র তৈরিতে ব্যবহৃত উচ্চমানের সমৃদ্ধ ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম তৈরির ক্ষেত্রে নানা বিধি নিষেধ থাকলেও তা যথেষ্ট নয়। জামির এক বক্তব্যে বলেন,"অতীতেও দেখা গেছে, ভারত বেসামরিক উদ্দেশ্যে আমদানি করা পরমাণু জ্বালানি গোপনে ঠিকই পরমাণু অস্ত্র তৈরিতে ব্যবহার করেছে। তাই আমদানিকৃত পরমাণু জ্বালানি অস্ত্র তৈরিতে ব্যবহৃত হওয়ার শঙ্কা থেকেই যায়। এ থেকে বছরে ১০০ টি পর্যন্ত পরমাণু ওয়ারহেড তৈরি হতে পারে।" তবে ভারতের নিরস্ত্রীকরণ দূত হামিদ আলী রাও 'ভিত্তিহীন এবং অমূলক' বলে জামিরের দাবি উড়িয়ে দেন। ২০০৮ সালে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্র বেসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষর করে। গত সপ্তাহে যুক্তরাজ্যও ভারতের সঙ্গে পরমাণু জ্বালানি সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করে। ১৯৭৪ সালে ভারত একটি পরমাণু ডিভাইসের পরীক্ষা চালিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ /এলকিউ/২২১৩ ঘ.