২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে জলকাদা পরিপূর্ণ হাইতির আশ্রয় শিবিরগুলো

ভূমিকম্প বিধ্বস্ত হাইতিতে প্রবল বৃষ্টিতে আশ্রয় শিবিরগুলো জলকাদা পরিপূর্ণ হয়ে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে হাজার হাজার মানুষের জন্য আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করাটাই এখন ত্রাণকাজে সবচেয়ে বেশি জরুরি বলে বিবেচিত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2010, 02:21 PM

Updated : 24 Aug 2022, 06:55 PM

পোর্ট অব প্রিন্স, ফেব্রুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভূমিকম্প বিধ্বস্ত হাইতিতে প্রবল বৃষ্টিতে আশ্রয় শিবিরগুলো জলকাদা পরিপূর্ণ হয়ে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে হাজার হাজার মানুষের জন্য আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করাটাই এখন ত্রাণকাজে সবচেয়ে বেশি জরুরি বলে বিবেচিত হচ্ছে। রাতভর কয়েক ঘণ্টার মুষলধারে বৃষ্টিতে রাজধানী পোর্ট অব প্রিন্সের আশ্রয় শিবিরের ছেঁড়াফাটা কাপড়ের তৈরি তাঁবুগুলো ভিজে কাদামাটিতে গড়াগড়ি যাচ্ছে। চলতি সপ্তাহে এটা ছিল দ্বিতীয় বারের মতো ভারী বৃষ্টিপাতের ঘটনা। সামনে আরও বৃষ্টিপাতের আশঙ্কা আছে। তাই জরুরি ভিত্তিতে সরকার ১০ লাখেরও বেশি আশ্রয়হীন মানুষের জন্য তাঁবু এবং অস্থায়ী ঘরবাড়ি নির্মাণের সাহায্য চাইছে। আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোও মার্চ থেকে বর্ষাকাল শুরু হওয়ার আগেই আশ্রয়হীন এসব মানুষের জন্য আশ্রয় এবং স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে। গোঁড়ালি পর্যন্ত কাদা মাটিতে ডেবে যাওয়া ডেলমাসের রামশ্যাকেল আশ্রয় শিবিরের জেন পিয়েরে বলেন, "বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। যখন এই বৃষ্টি দু'তিন দিন পরপরই হবে, তখন কী অবস্থা হবে আমাদের?" সকালের সূর্যের আলোতে অবশ্য আশ্রয় শিবিরের ভেজা মানুষগুলো তাদের প্রয়োজনীয় পোশাক আশাক শুকাতে পেরেছে এবং দ্রুত জল নেমে যাওয়ায় শিবিরের অবস্থা একটু ভালোও হয়েছে। কিন্তু তারপরও বিদেশি সরকার ও আন্তর্জাতিক সাহায্য সংস্থার কাছে হাইতি সরকারের এখন প্রধান অনুরোধ এসব আশ্রয়হীন মানুষের জন্য আশ্রয়ের ব্যবস্থা করা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/২০১২ ঘ.