নিয়ামি, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফ্রিকার দেশ নাইজারে সামরিক অভ্যূত্থানে প্রেসিডেন্ট মামাদো তানজার সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। অভ্যূত্থানকারী সৈন্যরা প্রেসিডেন্ট তানজা ও মন্ত্রিসভার সদস্যদের বন্দি করেছে।
দেশের সংবিধান স্থগিত এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বিলুপ্ত করা হয়েছে। অভ্যূত্থানকারীরা দেশে রাত্রিকালীন সান্ধ্য আইন জারি করেছে এবং সীমান্ত বন্ধ করে দিয়েছে।
সামরিক সূত্রগুলো জানায়, সেনাবাহিনীর কর্ণেল আদামোও হারোনার নেতৃত্বে একদল সৈন্য এই অভ্যূত্থান ঘটায়। এর আগে সামরিক সূত্রগুলো তাৎক্ষণিকভাবে অভ্যূত্থানকারী নেতার নাম মেজর আদামোও হারোনার বলে উল্লেখ করেছিলো।
সামরিক সূত্র জানায়, সৈন্যরা বৃহস্পতিবার রাজধানী নিয়ামিতে প্রেসিডেন্ট প্রাসাদ ঘিরে ফেলে। প্রেসিডেন্টের অনুগত সৈন্যদের সঙ্গে প্রায় চারঘন্টা লড়াইয়ের পর অভ্যূত্থানকারীরা প্রাসাদ নিয়ন্ত্রণে নেয় এবং প্রেসিডেন্ট মামাদো তানজাকে বন্দি করে। লড়াইয়ে তিন সৈন্য নিহত হয়েছে।
সেনাবাহিনীর একটি সূত্র জানায়, বিদ্রোহী সৈন্যরা মন্ত্রিসভার সদস্যদেরও বন্দি করেছে। প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সদস্যদেরকে প্রেসিডেন্ট প্রাসাদের কাছেই একটি সামরিক ব্যারাকে বন্দি করে রাখা হয়েছে। অভ্যূত্থান সফল হয়েছে বলে সেনাবাহিনীর অপর একটি সূত্র দাবি করেছে।
নতুন সামরিক কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, তারা দেশের সীমান্ত বন্ধ করে দিয়েছে এবং রাত্রিকালীন কার্ফ্যু জারি করেছে।
প্রেসিডেন্ট মামাদো তানজা ১২ বছরেরও বেশি সময় ক্ষমতায় ছিলেন। মেয়াদ পার হওয়ার পরও ক্ষমতায় থাকার জন্য তিনি গত আগস্টে সংবিধান সংশোধন করেন। এরপর থেকে দেশে রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকে।
নতুন সামরিক জান্তার একজন মুখপাত্র রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, "দেশ এখন সুপ্রিম কাউন্সিল ফর দি রেস্টোরেশন অফ ডেমোক্র্যাসির (সিএসআরডি) অধীনে পরিচালিত হবে। তিনি বলেন, রাজনৈতিক উত্তেজনার অবসান ঘটানোর জন্য আমরা নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহনের সিদ্ধান্ত নিয়েছি।" ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মামাদো তানজার অবস্থা সম্পর্কে তিনি কিছু বলেননি।
সামরিক জান্তা কতদিন ক্ষমতায় থাকবে সে সম্পর্কে কিছু বলেনি। তবে তাদেরকে সমর্থন করার জন্য দেশবাসী ও আন্তর্জাতিক স
bdnews24