২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে তুষারপাতে নিহত ১৯

পাকিস্তানে তুষারপাতে বৃহস্পতিবার প্রত্যন্ত একটি জনপদ ঢাকা পড়ে ১৯ জন নিহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে। বিবিসি নিহতের সংখ্যা ৩৫ উল্লেখ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2010, 04:32 PM

Updated : 24 Aug 2022, 06:53 PM

ইসলামাবাদ, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পাকিস্তানে তুষারপাতে বৃহস্পতিবার প্রত্যন্ত একটি জনপদ ঢাকা পড়ে ১৯ জন নিহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে। বিবিসি নিহতের সংখ্যা ৩৫ উল্লেখ করেছে। ইসলামাবাদের প্রায় ২০০ কিলোমিটার উত্তরের জনপদে এঘটনা ঘটে। আঞ্চলিক পুলিশ প্রধান মোহম্মদ ইলায়াস রয়টার্সকে টেলিফোনে বলেন, " প্রাথমিক খবরে জানা গেছে, গ্রামবাসীরা ১৮ কিংবা ১৯ টি মৃতদেহ উদ্ধার করেছে। আর আটকা পড়েছে প্রায় ৪০ জন মানুষ।" মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি। তিনি আরও বলেন, নর্থওয়েস্ট ফ্রন্টিয়ার প্রদেশের সরকারকে রাস্তা পরিস্কার করা এবং আহতদের উদ্ধারের জন্য হেলিকপ্টার ও ভারী যন্ত্রপাতি পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। তিনি বলেন, "পরিস্থিতি খুবই কঠিন। ভূমিধসের কারণে রাস্তা বন্ধ হয়ে গেছে। ৫ থেকে ৬ ফুট বরফ পড়েছে। আমাদের জরুরি ভিত্তিতে সাহায্য দরকার।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২২৮ ঘ.